জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলায় রাজা মুরাদ সানা নামে এক ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর বড়দল গ্রামের আজিজুল সানার ছেলে রাজা মুরাদ সানাকে গ্রেফতার করেন।
রাজা মুরাদ বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাকে আশাশুনি থানার মামলা ২২(০৬)২৬-এর আসামি হিসেবে গ্রেফতার করা হয়।