প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ

আকাশ হোসেন: আশাশুনিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত। সোমবার সকাল ১০ টায় নাকতাড়া, রাকিব ট্রেনিং হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। লিলিয়ান ফন্ডস্ নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিসএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগীতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়নের কেয়ারগিভার গন এবং প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন প্রকল্পের ফিল্ড ট্রেইনার মোঃ আফতাবুর জ্জামান এবং সিবিআর অফিসার এস কে ইউসুফ আলী উক্ত প্রশিক্ষণে প্রতিবন্ধীতা কি? প্রতিবন্ধীতার প্রকারভেদ কি কি? প্রতিবন্ধীতার কারণ , প্রাথমিক অবস্থায় কি ভাবে প্রতিবন্ধীতা সনাক্ত করবে এবং এ সকল বিষয় গুলো প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থিতি সকলের অংশগ্রহনের মাধ্যমে সু-স্পষ্ট ধারনা প্রদান করেন।
https://satnadee.com/