প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভূমিহীনদের হত্যার হুমকি, চাঁদাবাজী, মাছ লুট ও ডিসিআর নিয়ে দীর্ঘকাল ভোগদখলীয় খাস জমি জবর দখলের পায়তারার অভিযোগে ভুক্তভোগিরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে মির্জাপুর গ্রামে ভুক্তভোগিদের বাড়ির সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভূমিহীন শফিকুল ইসলাম, লুৎফর রহমান, রেজাউল গাজী, মনোয়ারা খাতুন, রুহুল গাজী, আঃ ওহাব সানা ও রুহুল আমিন সানা।
বক্তাগণ বলেন, আনুলিয়া মৌজায় ১ নং খাস খতিয়ানে ১৫৮৮ দাগে ২.৩০ একর জমি ৫ জন ভূমিহীন ও মির্জাপুর মৌজায় ৮৭ ও ১৬৮ নং খতিয়ানে ৪.৬৭ একর জমি ২০ জন ভূমিহীন ১৯৯৪ সাল হতে বা কেউ কেউ কিছু পর হতে বছর বছর ডিসিআর নিয়ে (২০২৪ সাল পর্যন্ত সবাই ডিসিআর নিয়ে) ভোগদখল করে আসছি।
সর্বশেষ ২০২৫ সালে পুনরায় ডিসিআর পেতে আবেদন করি কয়েকজনের ডিসিআর পাওয়ার পর ডিসিআর কার্যক্রম বন্ধ হয়ে যায়। চলতি ২০২৬ সালে আমরা পুনরায় যথা নিয়মে ডিসিআর পেতে আবেদন করেছি। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করেছি। আমরা জমিতে মাছ চাষ, ধান চাষ ও সবজি চাষ করে আসছি। গত আগষ্ট মাস থেকে কিছু ভূমি দস্যু আমাদেরকে উচ্ছেদ করতে ষড়যন্ত্র করে আসছে। এবং তারাও একই জমি ডিসিআর পেতে আবেদন করেছেন। আমাদের দখলে থাকা জমি ডিসিআর পাবেনা বুঝতে পেরে তারা জবর দখলের পায়তারা শুরু করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি নিয়ে বসে মিমাংসার চেষ্টা করলেও শেষ নামেনি এবং আমরা তাদেরকে আমাদের দখলে থাকা জমিতে আসতে দিতে রাজী হয়নি।
ভূমিহীন মনোয়ারা বলেন, প্রতিপক্ষের আনিচুর, সোহাগসহ অন্যরা আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন। শফিকুল ইসলাম বলেন, মোক্তার মেম্বারের হাত দিয়ে আনিছুর, সোহাগ ও অন্যরা তার কাছ থেকে ৪০০০ টাকা চাঁদা নিয়েছে। এরপরেও বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে আনিচুর, মফিজুল, জাহাঙ্গীর ও বাবুসহ ৯ জন তার (শফিকুলের) মাছের খানা (পুকুর) থেকে জাল টেনে ৪ সহস্রাধিক টাকার মাছ লুট করে নিয়ে গেছে। কেউ আসলে লাশ ফেলে দেব হুমকী দিলে সাহস করে কেউ তাদের বাধা দিতে যায়নি।
এব্যাপারে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা ও জন প্রতিনিধিদের কাছে প্রতিকার চেয়ে অসহায় ভূমিহীনরা আকুতি করে বলেন, ওইটুকু খাস জমি ছাড়া তাদের আয়ের কোন সম্বল নেই। জমি হাতছাড়া হলে তাদেরকে পথে বসতে হতে পারে। তারা অপরাধীদের সুষ্টু বিচার ও প্রতিকার প্রার্থনা করেছেন।
https://satnadee.com/