মাসুদ রানা:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে আগরদাঁড়ী বল ফিল্ডে আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার সভাপতি মো. মহিবুল্লাহ'র সভাপতিত্বে এবং সেক্রেটারি মারুফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইউনুস আলী ছোটন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি হাফেজ এবাদুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে শারীরিক সুস্থতা ও মেধা বিকাশের বিকল্প নেই। মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ইসলামী ছাত্রশিবির সর্বদা এ ধরনের গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
খেলায় আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার বিভিন্ন জনশক্তি সহ সাধারণ শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয়। খেলা দেখতে স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের উপস্থিতি মাঠে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে।