প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবি: সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী

পাইকগাছা প্রতিবেদক: ‘অবৈধ ইজারা বাতিল ও দখল উচ্ছেদের দাবিতে’ খুলনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
কর্মসূচি চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।
বৃহস্পতিবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার মহাসড়কে-এ অবস্থান কর্মসূচি পালনকালে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, অবৈধ ইজারা ও বেআইনি দখল উচ্ছেদের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এ সময় ভুক্তভোগীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।
পরিদর্শনকালে এস এম মনিরুল হাসান বাপ্পী ও সংসদ সদস্য ফাহমিদা হক ভুক্তভোগীদের কষ্টের কথা শোনেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তারা বলেন, সাধারণ মানুষের অধিকার হরণ করে কোনো অন্যায্য সিদ্ধান্ত বাস্তবায়নে দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য শেখ বেনজীর আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, জাসাস-এর সভাপতি সায়েদ আলী বাবলা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা, কাজী সোহাগ, সাফায়েত হোসেন, জবেদ আলী গাজী, মাহাবুবুর রহমান খোকনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগীবৃন্দ।
নেতৃবৃন্দের আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
https://satnadee.com/