

আবু রায়হান : শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে ঝাপা ব্রজ বিহারী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ রপ্তান এর কাছে (২১ মে) বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তির ডাকযোগে পাঠানো ‘দেশ ত্যাগের’ হুমকিমূলক চিঠি পাঠিয়েছে একটি মহল । চিঠিকে কেন্দ্র করে ইউনিয়নে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি জানাজানির পর শিক্ষক ব্রজেন্দ্রনাথ রপ্তান,তার পরিবার ও সহকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অজ্ঞাত ব্যক্তির হুমকিমুলক চিঠি প্রসঙ্গে ভুক্তভোগী শিক্ষক ব্রজেন্দ্রনাথ রপ্তান বলেন, সম্প্রতি ডাকযোগে একটি চিঠি আসে আমার নামে।
চিঠিতে আমাকে দ্রুত দেশ ত্যাগ করার জন্য হুমকি দেওয়া হয়। তবে কে বা কারা এ চিঠি পাঠিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে হয়তবা কোথা থেকে চিঠিটি আসছে সেটা ডাকবিভাগের মাধ্যমে জানা যাবে খুব শিঘ্রই। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে জানিয়েছি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করে থানায় সাধারণ করেছি। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সচেতন মহল এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।