দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৪০
আদালতের স্থগিতাদেশ ঘিরে প্রশ্নের ঝড় কালুরঘাট ফেরিঘাটের ইজারা...
আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
সাতক্ষীরা এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন
সব পক্ষকে সঙ্গে নিয়েই সরকার গণমাধ্যমের সংস্কারকাজ করতে...
পাপারাজ্জিদের আচরণে ক্ষুব্ধ সালমান খান
হাম কেড়ে নিলো ৬ শিশুর প্রাণ , মোট...
তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া
বনবিভাগের সদস্যের’ গুলিতে সুন্দরবনে জেলে নিহত, তদন্তে কমিটি
বড়দলে আইনে শ্রদ্ধাশীল হাজী সুকুর আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রে...
দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সড়কে প্রাণ হারালেন শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২০
মার্চ ৩০, ২০২০ ০ কমেন্ট 288 ভিউস

অনলাইন ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আহমেদ চৌধুরী জুয়েল (৪২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের পৌরশহরের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ আহমেদ চৌধুরী জুয়েল আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামের মো. মুস্তফা চৌধুরীর ছেলে। তিনি বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ছিলেন।

আহতরা হলেন- উপজেলার ভবানীপুর গ্রামের রিপন মিয়ার ছেলে প্রান্ত (১৮), একই এলাকার গেদু মিয়ার ছেলে ফারুক (৩০) এবং পৌরশহরের রাধানগর গ্রামের হারুন অর রশীদের ছেলে নাঈম (১৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী যুগান্তরকে জানান, আখাউড়া পৌরশহর থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন জুয়েল চৌধুরী। তার মোটরসাইকেলটি আখাউড়া-আগরতলা সড়কের তারাগন ব্রিজে ওঠার মুখে পূর্ব দিক থেকে তিন আরোহীর আরেকটি দ্রুতগতির মোটরসাইকেল এলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় উভয় মোটরসাইকেলের চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জুয়েল চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অন্য তিনজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি।

সূত্র-যুগান্তর

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিলিপাইনে টোকিওগামী বিমান বিধ্বস্ত হয়ে সব যাত্রী নিহত
পরবর্তী পোস্ট
নিয়মিত হাঁটলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে

রিলেটেড পোস্ট

আদালতের স্থগিতাদেশ ঘিরে প্রশ্নের ঝড় কালুরঘাট ফেরিঘাটের ইজারা...

মে ২০, ২০২৬

সব পক্ষকে সঙ্গে নিয়েই সরকার গণমাধ্যমের সংস্কারকাজ করতে...

মে ২০, ২০২৬

একটি শিশুর অসমাপ্ত সকাল, একটি সমাজের নীরব ব্যর্থতা

মে ২০, ২০২৬

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

মে ২০, ২০২৬

জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা: মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত...

মে ২০, ২০২৬

র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুর্নগঠন করা...

মে ১৯, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting