দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৩
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সুযোগ পেলেই সাতক্ষীরার উন্নয়নে কাজ করবো- শেখ মিজানুর রহমান

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৬, ২০১৯
অক্টোবর ২৬, ২০১৯ ০ কমেন্ট 449 ভিউস

আকরামুল ইসলাম : জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে পূর্ণ সচিব হয়ে বাংলাদেশ স্টীল ও প্রকৌশলী কর্পোরেশনের চেয়ারম্যান হয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান শেখ মিজানুর রহমান। দ্রুত সময়ের মধ্যেই নতুন কর্মস্থলে যোগদান করবেন তিনি। সম্প্রতি এক সরকারি প্রজ্ঞাপনে শেখ মিজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে পদোন্নতি দিয়ে স্টীল ও প্রকৌশলী কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়।
শেখ মিজানুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া গ্রামের শেখপাড়া গ্রামের শেখ দেলদার রহমানের ছেলে ও মরহুমা জাহানারা খাতুনের সন্তান। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে শেখ মিজানুর রহমান জৈষ্ঠ। মেঝো ভাই শেখ তৌহিদুর রহমান ঘের ব্যবসা করেন। ছোট ভাই শেখ আমিনুর রহমান রুপালি ব্যাংক লিমিটেডের ডিজিএম। বর্তমানে গুলশান শাখার কর্পোরেট শাখার ম্যানেজার হিসেবে রয়েছেন।
শেখ মিজানুর রহমান ও স্ত্রী আশুরা পারভীন দীপার দুই কন্যা সন্তান। বড় মেয়ে তানজিনা আইরিন দ্বীপ্তি বুয়েট থেকে প্রকৌশলী হয়ে ঢাকাতে একটি প্রতিষ্ঠানে চাকুরী করছেন। জামাতা শিপিং কর্পোরেশানে চাকুরী করেন। ছোট মেয়ে তাসনিমা তাজরিন ইস্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স শিক্ষার্থী। জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের জামাতা শেখ মিজানুর রহমান।
১৯৭৭ সালে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বহুমুখী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ভর্তি হন সাতক্ষীরা সরকারি কলেজে। মামার বাড়ি পাটকেলঘাটায় কেঁটেছে তার দীর্ঘ সময়। ১৯৭৯ সালে সরকারি কলেজ থেকে বানিজ্য বিভাগে এইচএসসি পাশ করে খুলনা আজম খান কমার্স কলেজ থেকে অনার্স ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমকম পাশ করেন শেখ মিজানুর রহমান।
এরপর বিসিএস পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে সৈয়দপুরের সহকারি কমিশনার হিসেবে চাকুরিজীবন শুরু করেন তিনি। এরপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট খুলনা, ইউএনও আমতলী, কুষ্টিয়ায় এডিএম, উপসচিব হিসেবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, গণপুর্ত, ত্রান ও পূর্নবাসন, যুগ্ম সচিব হিসেবে মুক্তিযোদ্ধা মন্ত্রানালয়ে সুনাম ও কৃতিত্বের সঙ্গে দায়িত্বপালন করেছেন। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব থেকে পূর্ন সচিব হয়ে বাংলাদেশ স্টীল ও প্রকৌশলী কর্পোরেশনের চেয়ারম্যান হলেন।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও (পদোন্নতি প্রাপ্ত বাংলাদেশ স্টীল ও প্রকৌশলী কর্পোরেশনের চেয়ারম্যান) শেখ মিজানুর রহমান বলেন, মাটি ও মায়ের প্রতি ভালোবাসা সবার থেকেই যায়। সাতক্ষীরার মানুষ হিসেবে সুযোগ পেলে সাতক্ষীরার উন্নয়নের শরীক হওয়ার চেষ্টা করবো সব সময়। সাবেক মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক তিনি সাতক্ষীরার উন্নয়ন করেছেন। চারজন এমপি সাতক্ষীরার উন্নয়ন ও উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছেন। সুযোগ পেলে আমিও এদের সঙ্গে শরীক হবো, চেষ্টা করবো।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের সকলকে একযোগে কাজ করতে হবে। সকলের কাছে দোয়া চাই যেন সুস্থ থেকে দেশের উন্নয়নে কাজ করে যেতে পারি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আসিফ ইকবাল হীরকের মৃত্যুতে এমপি রবি’র শোক
পরবর্তী পোস্ট
দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আনোয়ারুল হককে লাঞ্চিত করায় নিন্দা

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting