দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:২৮
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকজাতীয়

সারা বিশ্বে করোনায় মৃত বেড়ে ২৪১৯৯

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৭, ২০২০
মার্চ ২৭, ২০২০ ০ কমেন্ট 349 ভিউস

অনলাইন ডেস্ক  :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১৯৯ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৩৮ হাজার ১৮৫ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ২৪ হাজার ৮৮ জন। নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ এ খবর জানিয়েছে।

এরই মধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থা ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। সেখানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে চীনকেও। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৮৫ হাজার। এ ছাড়া মৃত্যু হয়েছে এক হাজার ২৯৭ জনের।

পরিস্থিতি সামাল দিতে মার্কিন সিনেট দুই ট্রিলিয়ন ডলারের ত্রাণ সহায়তা বিল পাস করেছে। আইনে পরিণত হলে এটিই হবে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক প্রণোদনা।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফসি বলেছেন, ‘করোনাভাইরাস আরো শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়তে পারে, এমন শঙ্কাও রয়েছে। তাই প্রতিষেধক তৈরি এবং দ্রুত রোগ নির্ণয়ের ওপর আমরা জোর দিতে চাইছি। রোগ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ওষুধ তৈরির কাজও চলছে।’

অন্যদিকে, চীন থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেও এরই মধ্যে ইউরোপে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যাও। ইতালিতে দীর্ঘ হচ্ছে লাশের সারি। দেশটিতে বরাবরের মতোই বেড়ে চলছে মৃতের সংখ্যা। সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ২১৫ জনে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৫৩৯ জন।

করোনার চিকিৎসা করা রোমের একটি হাসপাতালের পরিচালক অ্যান্তোনিও মারচেজ বলেন, ‘সব বয়সের মানুষই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন, এটাই বাস্তবতা। ভাইরাসটির আচরণ চরম আগ্রাসী হওয়ায় সতর্ক থাকার কোনো বিকল্প নেই। শুধু বৃদ্ধদের জন্য ভাইরাসটি মারাত্মক, এমন ধারণা পুরোপুরি ভুল।’

ইউরোপে ইতালির পরই খারাপ পরিস্থিতিতে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চার হাজার ৩৬৫ জনের। এ ছাড়া সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৮৬ জনে।

এদিকে ফ্রান্সে মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৬ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৩৬৫ জন, যা দেশটিতে করোনায়া আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা। এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে মোট ২৯ হাজার ১৫৫ জন।

নর্দার্ন আয়ারল্যান্ডের একটি হাসপাতালের আইসিইউ থেকে নিজের অভিজ্ঞতার কথা বলছেন করোনাভাইরাসে আক্রান্ত ৪০ বছর বয়সী মার্ক ম্যাক ক্লার্গ। তিনি বলেন, ‘আপনাকে হত্যা করতে চায় করোনাভাইরাস। আপনার ফুসফুস পুরোপুরিভাবে শেষ করে দিতে চায় করোনাভাইরাস। এটা শুধুই ঠান্ডা-কাশি, এমনটা আপনি একমুহূর্তের জন্যও ভাবলে ভুল করবেন। আপনি যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।’

অন্যদিকে, গরিব কল্যাণ প্রকল্পের আওতায় এক লাখ ৭৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেছে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দেশটির ৮০ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি চাল অথবা গম পেতেন। কিন্তু এই ঘোষণার পর আগামী তিন মাস অতিরিক্ত আরো পাঁচ কেজি চাল অথবা গম পাবেন তাঁরা। সেইসঙ্গে দেওয়া হবে অতিরিক্ত এক কেজি ডালও। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চিকিৎসকসহ দেশে আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত
পরবর্তী পোস্ট
করোনা পরিস্থিতিতে মানসিক চাপ সামলাবেন কী করে

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting