দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়তথ্য ও প্রযুক্তি

সংসদ টিভিতে আজ শুরু ‘আমার ঘরে আমার স্কুল’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৯, ২০২০
মার্চ ২৯, ২০২০ ০ কমেন্ট 475 ভিউস

অনলাইন ডেস্ক :

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজ রবিবার সংসদ টেলিভিশন চ্যানেলে শুরু হচ্ছে ‘আমার ঘরে আমার স্কুল’ নামে পাঠদান। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেন পিছিয়ে না যায় সে জন্য এভাবে সেরা শিক্ষকদের রেকর্ড করা ক্লাস প্রচার হবে। একইভাবে প্রাথমিক স্তরের পাঠদানও শুরু পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। করোনা ভাইরাসের কারণে ৯ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন আমাদের সময়কে বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ের শিক্ষক-কর্মকর্তাদের করণীয় নিয়ে নিদের্শনা দেওয়া করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের হোমওয়ার্ক দিতে এবং অভিভাবকদের এ ব্যাপারে নির্দেশনা দিতে বলা হয়েছে শিক্ষকদের। সংসদ টেলিভিশনেও আমরা প্রাথমিক স্তরের ক্লাসের পাঠদান প্রচারের পরিকল্পনা করছি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সংসদ টিভিতে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। ২ এপ্রিল পর্যন্ত পাঠদানের রুটিন চূড়ান্ত হয়েছে। এর পরের রুটিন ১ এপ্রিল জানানো হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেভাবে স্কুলে ক্লাস করত, একইভাবে শিক্ষকরা ক্লাস নেবেন এবং ক্লাস শেষে বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা বাড়ির কাজটি নির্দিষ্ট খাতায় লিখে রাখবে। প্রতিটি বিষয়ের জন্য একটি করে খাতা বানাবে এবং স্কুল খুললে খাতাটি স্কুলের শিক্ষকের কাছে জমা দেবে শিক্ষার্থীরা। শিক্ষকরা সেই খাতা দেখে নম্বর দেবেন। এই নম্বর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে যুক্ত হবে।

তিনি বলেন, করোনা আক্রান্ত এই পৃথিবীর অন্যসব শিক্ষার্থীর মতোই আমাদের শিক্ষার্থীরাও ঘরবন্দি। এখন তাদের সামনে অন্তত দুটো সুযোগ আসছে। এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। একটি হচ্ছে- সুন্দর, স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠা; অন্যটি হচ্ছে বাসায় ভালো করে লেখাপড়া করা।

মহাপরিচালক জানান, এই ভিডিও ইউটিউব ও শিক্ষক বাতায়নে রাখা হবে। যেন যে কোনো শিক্ষার্থী বা তাদের অভিভাবক যে কোনো সময় তা দেখতে পারেন। এ ছাড়া প্রান্তিক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকার প্রয়োজনে কমিউনিটি রেডিওতে ক্লাস প্রচারের ব্যবস্থা করবে।

ক্লাস বন্ধের এই সময়ে শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে প্রায় চার কোটি শিক্ষার্থী অনেকটা ঘরবন্দি অবস্থায় আছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থী পৌনে দুই কোটির মতো, মাধ্যমিকে এক কোটির ওপরে; বাকিরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে পাঠদান শুরু করেছে।

পাঠদানের সূচি

প্রতিদিন ক্লাস শুরুর আগে সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও করোনা ভাইরাস সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হবে।

২৯ মার্চ : ষষ্ঠ শ্রেণির ইংরেজি বিষয়ে পাঠদান সকাল ৯টা ৫ থেকে ৯টা ২৫ মিনিট; বিজ্ঞান বিষয়ে পাঠদান ৯টা ২৫ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পাঠদান ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত; বিজ্ঞান বিষয়ে পাঠদান ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

অষ্টম শ্রেণির গণিতের পাঠদান ১০টা ৩৫ থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত; ইংরেজির পাঠদান ১০টা ৫৫ থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাঠদান বেলা ১১টা ২০ থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। গণিত বিষয়ে পাঠদান ১১টা ৪০ থেকে দুপুর ১২টা পর্যন্ত।

৩০ মার্চ : ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯টা ৫ থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৯টা ২৫ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।

সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। বিজ্ঞান ১০টা ১০ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

অষ্টম শ্রেণির গণিত ১০টা ৩৫ থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। বিজ্ঞান ১০টা ৫৫ থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বেলা ১১টা ২০ থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। ইংরেজি ১১টা ৪০ থেকে দুপুর ১২টা পর্যন্ত।

৩১ মার্চ : ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকাল ৯টা ৫ থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। ইংরেজি ৯টা ২৫ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।

সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০টা ১০ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১০টা ৩৫ থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। ইংরেজি ১০টা ৫৫ থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১টা ২০ থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। রসায়ন ১১টা ৪০ থেকে দুপুর ১২টা পর্যন্ত।

১ এপ্রিল : ষষ্ঠ শ্রেণির ইংরেজি সকাল ৯টা ৫ থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। বিজ্ঞান ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। বিজ্ঞান ১০টা ১০ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

অষ্টম শ্রেণির গণিত ১০টা ৩৫ থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। ইংরেজি ১০টা ৫৫ থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১১টা ২০ থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। গণিত বেলা ১১টা ৪০ থেকে দুপুর ১২টা পর্যন্ত।

২ এপ্রিল : ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকাল ৯টা ৫ থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৯টা ২৫ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। বিজ্ঞান ১০টা ১০ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

অষ্টম শ্রেণির গণিত ১০টা ৩৫ থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। বিজ্ঞান ১০টা ৫৫ থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১টা ২০ থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। ইংরেজি ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা আক্রান্ত ভেবে বাড়িতে ঢুকতে বাধা গ্রামবাসীর, চিকিৎসার অভাবে মৃত্যু
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় সড়কে ঝড়ল দুই ছাত্রের প্রাণ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting