দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩১
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসজাতীয়স্বাস্থ্য

শিগগিরই ৩ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ

কর্তৃক kobirubel.satnadee জুন ৭, ২০২০
জুন ৭, ২০২০ ০ কমেন্ট 304 ভিউস

ন্যাশনাল ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে ৩ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা চূড়ান্ত করেছে সরকার। মূলত তিনটি পদে এসব স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে করনোর এই সময়ে বিশেষ বিবেচনায় তাঁদের নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, যে তিনটি পদে নিয়োগ দেওয়া হবে সে তিনটি পদ হচ্ছে, মেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিক্যাল টেকনেশিয়ান ও কার্ডিওগ্রাফার।

তিন হাজারের মধ্যে এক হাজার ২০০ জন মেডিক্যাল টেকনোলজিস্ট, এক হাজার ৬৫০ জন মেডিক্যাল টেকনেশিয়ান এবং কার্ডিওগ্রাফার ১৫০ জন নিয়োগ দেওয়া হবে।

দেশে এখন দিন দিন করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য কর্মীও অনেকে আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় জোড়ালো হয়ে উঠেছে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টি।

অথচ মেডিকেল টেকনোলজিস্ট পদে দেশের সরকারি হাসপাতালগুলোতে ১১ বছর ধরে নিয়োগই বন্ধ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ অনুযায়ী যেখানে প্রতি চিকিৎসকের বিপরীতে ৫ জন করে মেডিকেল টেকনোলজিস্ট থাকা উচিত, সেখানে বাংলাদেশে এই হার প্রতি চারজন চিকিৎসকের বিপরীতে একজন। আর প্রতি ১০ হাজার মানুষের বিপরীতে শূন্য দশমিক ৩২ জন।

সর্বশেষ হেলথ বুলেটিনের (নভেম্বর, ২০১৮) তথ্য বলছে, বিভিন্ন পর্যায়ের হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট পদ রয়েছে ৭ হাজার ৯২০টি। কিন্তু আছেন ৫ হাজার ১৮৪ জন। ২ হাজার ৭৩৬টি পদে কোনো লোকবল নেই। মেডিকেল টেকনোলজিস্ট (ফার্মেসি) পদ সবচেয়ে বেশি ফাঁকা রয়েছে। এর পরই রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) এর পদ।

বুলেটিনের তথ্য অনুযায়ী, ২ হাজার ২৩৭টি পদের বিপরীতে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আছেন ১ হাজার ৪৮৮ জন।

সংশ্লিষ্টরা বলছেন, মেডিকেল টেকনোলজি বিষয়ে কে পড়াবে— স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ না কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে এই টানাপড়েনেই কেটে গেছে ১১ বছর। এর মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয়দের দফায় দফায় বৈঠক হয়েছে, নতুন দুটি আইন হয়েছে, উচ্চ আদালতে মামলা চলেছে, রায়ও হয়েছে সাড়ে তিন বছর আগে— কিন্তু হয়নি শুধু নিয়োগ।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. সেলিম মোল্লা সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে জনস্বার্থে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাস করা প্রায় ১৫ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে (ল্যাবরেটরি) এ কাজে নিযুক্ত করলে নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করা সহজ হবে।’

করোনাভাইরাসের প্রকপ মোকাবিলায় এই স্বাস্থ্যকর্মী নিয়গের বিষয়টি জোড়ালো হয়ে উঠে। এই সময়ে এসে সরকার এই তিন হাজার স্বাস্থ্যকর্মী নেওয়ার বিষয়টি চূড়ান্ত করে।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সুলতানা শাহানা বানু বলেন, করোনা পরীক্ষার জন্য যে ল্যাবগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম এবং দক্ষ ও পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্টের অভাব রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে গত এক দশকে কোনো মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়নি। দেশে কেবলমাত্র কয়েকজন ভাইরোলজিস্ট রয়েছেন এবং তারা বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অন্য চিকিৎসকদের (ভাইরোলজিস্ট নন) সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিন হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান খান প্রথম আলোকে বলেন, দ্রুতই তিন হাজার স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। এক হাজার ২০০ জন মেডিক্যাল টেকনোলজিস্ট, এক হাজার ৬৫০ জন মেডিক্যাল টেকনেশিয়ান এবং কার্ডিওগ্রাফার ১৫০ জন নিয়োগ দেওয়া হবে।

এই সময়ে কীভাবে এই নিয়োগ বাস্তবায়ন করা হবে জানতে চাইলে হাবিবুর রহমান খান বলেন, এখন বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়ার অবস্থা নেই। কীভাবে কারিগরি পরীক্ষা নিয়ে কম সময়ে নিয়োগ দেওয়া যায় তা নিয়ে আমরা কাজ করছি। আমাদের যেমন লোক নিয়োগ দিতে হবে তেমনি দক্ষ লোক যাতে নিয়োগ পায় সে দিকটিও দেখতে হচ্ছে। আশা করি দ্রুত সময়েই এই নিয়োগ সম্পন্ন হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত
পরবর্তী পোস্ট
আজ থেকে নতুন রুটিনে টেলিভিশনে প্রাথমিকের ক্লাস শুরু

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি

মে ২, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting