দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৭
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

রিফাত হত্যার রায় : মিন্নির ভাগ্যে কী আছে, উত্তর মিলবে আজ

কর্তৃক SK Ferdous সেপ্টেম্বর ৩০, ২০২০
সেপ্টেম্বর ৩০, ২০২০ ০ কমেন্ট 441 ভিউস

অনলাইন ডেস্ক :

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় ঘোষণা হবে আজ। এ মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি করা হয়েছে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে। শেষ পর্যন্ত কী আছে মিন্নির ভাগ্যে, এর উত্তর জানতে সবার মাঝে কৌতুহলের শেষ নেই।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় রিফাত শরীফকে। এ সময় মিন্নি তার স্বামীকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে হেরে যান হত্যাকারীদের সঙ্গে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রিফাত।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মিন্নির প্রশংসা করেন অনেকেই। এরপর ২৭ জুন রিফাতের বাবা আ. হালিম দুলাল শরীফ একটি হত্যা মামলা করেন। এ মামলায়ও মিন্নিকে সাক্ষী করা হয়।

মামলা তদন্তের একপর্যায়ে তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির নয়নের সঙ্গে মিন্নির সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। মিন্নির আগের বিয়ের তথ্য গোপন, মামলার প্রধান আসামি নয়ন বন্ডের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা, হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিফাত হত্যার ২০ দিন পর ২০১৯ সালের ১৬ জুলাই মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। প্রধান সাক্ষী থেকে আসামি হয়ে যান মিন্নি। এ নিয়ে মামলাটি মোড় নেয় অন্যদিকে।

এরপর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাইকোর্ট থেকে বিচারিক কার্যক্রম চলমান থাকাকালীন সময় পর্যন্ত বাবা মোজাম্মেল হোসেন কিশোরের জিম্মায় জামিন পান মিন্নি। বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় গত ১৬ সেপ্টেম্বর থেকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলামের জিম্মায় জামিনে রয়েছেন তিনি।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। রিফাত শরীফ হত্যা মামলায় আমরা শুরু থেকেই বলেছি মিন্নি নির্দোষ। মিন্নির স্বামী রিফাত শরীফ তার বাবার কাছে মৃত্যুর আগে যে জবানবন্দি দিয়েছেন তাতে এমন কিছু কথা বলে গেছেন যার একমাত্র সাক্ষী মিন্নি। রিফাত শরীফ মৃত্যুর আগেও বলেছে মিন্নি তাকে বাঁচানোর চেষ্টা করেছে এবং সে সাক্ষী।

কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আসামি করেছে। মিন্নির বিরুদ্ধে যেসব যুক্তি তর্ক ও তথ্য উপাত্ত উপস্থাপন করেছে আমরাও মিন্নিকে নির্দোষ প্রমাণের জন্য সব তথ্য উপাত্ত উপস্থাপন করেছি। আশা করি মিন্নি এই মামলা থেকে অব্যাহতি পাবে। তারপর আদালত যে সিদ্বান্ত দিবে সেটা আমরা মেনে নিবো।

তিনি আরো বলেন, মিন্নিকে অভিযুক্ত করে আদালত রায় দিলে অন্য আসামিদের সঙ্গে মিন্নিকেও কারাগারে যেতে হবে। সেই সঙ্গে উচ্চ আদালতে মিন্নির আপিল করা সুযোগ থাকবে বলেও তিনি জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, এই মামলায় ৮ আসামি ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মিন্নি নিজেও রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা বলে জবানবন্দি দিয়েছে। এছাড়া মোবাইল রেকর্ড ও মিন্নির সঙ্গে নয়ন বন্ডের বিবাহ ও গোপন সম্পর্কের বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে। এই মামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী মিন্নি। আমরা রাষ্ট্রপক্ষ আশাবাদী, আদালত এই মামলায় মিন্নিকে অভিযুক্ত করে রায় প্রদান করবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতীয় কন্যা শিশু দিবস আজ
পরবর্তী পোস্ট
ই-বুক ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুলাই ৩, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting