দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৪
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে
নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান
এসসিএফ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
গোশত কাটার সময় যে ভুল এড়াবেন
ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়
 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...
ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো...
শ্যামনগরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম
ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবরপ্রেস বিজ্ঞপ্তি

যোগদান করলেন নতুন গভর্নর

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ০ কমেন্ট 160 ভিউস

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় সাংবাদিকরা বক্তব্য জানতে চাইলে গভর্নর বলেন, ‘আগে কাজ, পরে কথা।’ এরপর তিনি ওপরে চলে যান।

জানা গেছে, গভর্নর ওপরে গিয়ে প্রথমে ডেপুটি গভর্নরদের সঙ্গে বৈঠক করেন। এরপর সব নির্বাহী পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যাওয়ার কথা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ধারাবাহিক বিক্ষোভের মুখে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার আগামী চার বছরের জন্য হেরা সোয়েটার্সের মালিক মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়। তিনি বাংলাদেশ ব্যাংক-সংক্রান্ত বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।

এর আগে অর্থনীতিবিদ বা আমলাদের মধ্য থেকে গভর্নর নিয়োগ হয়েছে। এবার স্বল্প পরিচিত একজন ব্যবসায়ীকে এ পদে বসানো হলো। বিশ্বের কোনো দেশে কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের নজির নেই।

মোস্তাকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে আইসিএমএবি থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) সম্পন্ন করেন।

রপ্তানিমুখী প্রতিষ্ঠান হেরা সোয়াটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। এ ছাড়া রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব, ঢাকার শিল্প ও ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআইর পর্ষদসহ গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জানা গেছে, নতুন গভর্নরের মালিকানাধীন হেরা সোয়েটার্স লিমিটেড বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঋণগ্রহীতা। মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ঋণ পুনঃতপশিল চেয়ে গত বছরের ২৯ এপ্রিল আবেদন করেন তিনি। হেরা সোয়েটার্সের ৮৯ কোটি দুই লাখ টাকার ঋণ দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছরের জন্য পুনঃতপশিল চাওয়া হয়। তবে বাংলাদেশ ব্যাংক এক বছরের গ্রেস পিরিয়ডসহ ১০ বছরের জন্য পুনঃতপশিল অনুমোদন করে। বর্তমানে এই প্রতিষ্ঠানের ঋণ স্থিতি রয়েছে ৮৬ কোটি টাকা।

গতকাল জারি হওয়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশে বলা হয়– মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। একই আদেশে ২০২৪ সালের ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ করা ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত
পরবর্তী পোস্ট
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের

রিলেটেড পোস্ট

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়

মে ২৭, ২০২৬

শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন...

মে ২৪, ২০২৬

স্ক্র্যাচ কার্ডে ফ্রিজ জিতে ভাগ্য খুললো মোঃ রাজু...

মে ২৪, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

আদালতের স্থগিতাদেশ ঘিরে প্রশ্নের ঝড় কালুরঘাট ফেরিঘাটের ইজারা...

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting