দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪৮
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

যুব মহিলা লীগকে প্রধানমন্ত্রী, আমি কাউকেই ছাড়ব না

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৭, ২০২০
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ০ কমেন্ট 461 ভিউস

সাতনদী ডেস্ক: পাপিয়াকান্ড প্রকাশ পাওয়ার পর এবার যুব মহিলা লীগেও শুদ্ধি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় পদ-পদবি ব্যবহার করে নানা অপকর্মের ব্যাপারে জিরো টলারেন্স নীতি সরকারপ্রধানের। পাপিয়া কান্ডে তিনি ক্ষুব্ধ হয়েছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিলের ওপর।

গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় তিনি অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমি কাউকে ছাড়ব না। খুঁজে খুঁজে ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল ছাড়াও চট্টগ্রামের এমপি এম আবদুল লতিফ, মহিলা আওয়ামী লীগ নেত্রী ঝুমু ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন উপস্থিত ছিলেন। গণভবন সূত্র জানায়, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে বেশ কিছুক্ষণ সময় নিতে হয় যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে। প্রধানমন্ত্রী যখন নিচে আসেন তখন তারা ভয়ে ভয়ে গিয়ে দলীয় সভানেত্রীকে সালাম দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাছে জানতে চান কেন এসেছ? জবাবে যুব মহিলা লীগের দুই নেত্রী বলেন, নেত্রী আপনি সব জানেন। আমরা সংগঠনের ভাবমূর্তিটা ধরে রাখতে পারলাম না। এখন আমাদের করণীয় কী? আপনি যে নির্দেশ দেবেন, আমরা তা-ই করব। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তোমরা সংগঠনের নেতৃত্বে আছ। কে কোথায় কী করছে তার খবর রাখতে হবে। এক শ্রেণির লোক সংগঠনের ভাবমূর্তি ক্ষু্ণ্ন করে চলেছে। তাহলে তোমাদের সংগঠনের প্রতি দায় কোথায়? সচেতনতা কোথায়? তোমাদের খোঁজখবর রাখা উচিত ছিল। শুধু একজন পাপিয়াই জড়িত নয়, এ ঘটনায় আরও অনেকেই জড়িত। তাদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ সময় নাজমা ও অপু উকিল প্রধানমন্ত্রীকে বলেন, আপা পাপিয়াকে এত টাকা কারা দিল? একটি হোটেলে থাকা ও খরচ বহনের টাকা কোথায় পেল? এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাদের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে। তারাও রেহাই পাবে না। আমি এরই মধ্যে তাদের সন্ধান করতে নির্দেশ দিয়েছি। প্রধানমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারা কী করছে সব তথ্য আমার কাছে আসছে। অনেকের নাম এসেছে। আমি কাউকে ছাড়ব না। ঢাকায় কোথায় কে কী করছে, সব তথ্য আমার কাছে আছে। একজনও ছাড় পাবে না।

এ সময় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে সারা দেশের সংগঠনের নেত্রীদের ব্যাপারে খোঁজখবর নিতে বলেন। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সারা দেশে খোঁজখবর নাও। ছাকনি দিয়ে ছেকে নাও। সংগঠনের ইমেজ উদ্ধার করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সত্যতা নিশ্চিত করে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গতকাল বিকালে আমরা দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। তাঁর কাছে বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কী সে পরামর্শ চাই। এ সময় প্রধানমন্ত্রী আমাদের সংগঠনের সারা দেশের নেত্রীদের ব্যাপারে খোঁজখবর নিতে বলেছেন। একই সঙ্গে ঢাকায় কে কোথায় কী করছেন সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে বলে জানান।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বেসরকারিভাবে হজের সর্বনিম্ন প্যাকেজ ৩ লাখ ১৭ হাজার
পরবর্তী পোস্ট
কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে ৪ কেজি গাঁজা উদ্ধার

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting