দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৯
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

মেজাজ হারিয়ে কার্ড দেখলেন রোনালদো, তবুও সেমিতে তার দল

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২৩
মার্চ ১৮, ২০২৩ ০ কমেন্ট 429 ভিউস

স্পোর্টস ডেস্ক:
মেজাজ হারিয়ে কার্ড দেখলেন রোনালদো, তবুও সেমিতে তার দল

১০ গোলে তার অবদান, যার মধ্যে ২টি হ্যাটট্রিকসহ ৮টি গোল নিজে করেছেন, ২টি গোল করিয়েছেন। তবুও নিজের খেলার প্রতি সন্তুষ্ট নন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ তিন ম্যাচে যে কোনো গোলই পাচ্ছেন না সিআর সেভেন।

বুধবার রাতে সৌদি কিং কাপের কোয়ার্টার ফাইনালে তো রীতিমত মেজাজ হারিয়ে ফেললেন। যার ফলে হলুদ কার্ড দেখতে হয়েছে পর্তুগিজ সুপার স্টারকে। আবার এই প্রথম সৌদি আরবে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি তিনি। পরিবর্তন করা হয়েছে রোনালদোকে।

গোল করতে পারেননি, তার ওপর মেজাজ হারিয়ে রোনালদো হলুদ কার্ড দেখলেও বড় জয় পেয়েছে তার ক্লাব আল নাসর। সৌদি কিং কাপের কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয় পেয়েছে আবহার বিপক্ষে। উঠে গেছে সেমিফাইনালে।

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না রোনালদোর। ম্যানইউতে প্রত্যাবর্তনের পরও যে তিনি মধুর সময় কাটিয়েছেন, তেমনটা নয়। এরপর গত বিশ্বকাপে পর্তুগিজ কোচের সঙ্গে ঝামেলা। এবার সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েও ভালো সময় ফিরছে না তার। উত্থান-পতনের মধ্যেই রয়েছেন। বারবার ম্যাচে মেজাজ হারাচ্ছেন তিনি। নিজের চেনা ছন্দে না থাকাটাই এর মূল কারণ।

আগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে হারের পর ‘মেসি মেসি’ নামে প্রতিপক্ষ দলের সমর্থকেরা চিৎকার করায় রেগে গিয়েছিলেন রোনালদো। টানেলে প্রবেশের আগ মুহূর্তে বোতলে লাথি মেরে সে রাগ প্রকাশ করেন সিআর সেভেন। এবার অবশ্য তার দল জিতলেও, তিনি ক্ষিপ্ত হন রেফারির ওপর। পাশাপাশি ম্যাচের মাঝপথে তাকে তুলে নেওয়াতেও রেগে যান সিআর সেভেন।

মঙ্গলবার রাতে কিংস কাপে আবহার মুখোমুখি হয় আল নাসের। পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে আল নাসের। ১০ সেকেন্ড যেতে না যেতেই গোল করে এগিয়ে যায় রোনালদোর দল। ২০ এবং ৪৯ মিনিটে আরও দু’টি গোল করে তারা।

তবে অধিনায়ক রোনালদো নিজে মোটেও চেনা ছন্দে ছিলেন না। তিনি খুব একটা ভালো খেলতে পারেননি। এর মধ্যে হঠাৎ করেই কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে আক্রমণে যান রোনালদো। মিডফিল্ড ছাড়িয়ে যাচ্ছিলেন তিনি। এ সময়ই রেফারি হঠাৎ বিরতির বাঁশি বাজিয়ে বসেন। এতেই মেজাজ সপ্তমে চড়ে যায় রোনালদোর। ক্ষিপ্ত হয়ে ওঠেন। বল ধরে সেটাতে সজোরে লাথি মারেন। রেফারিও এই অপরাধে হলুদ কার্ড দেখিয়ে বসেন রোনালদোকে।

এরপর আবার ম্যাচের তিন মিনিট আগে তাকে তুলে নেন কোচ রুডি গার্সিয়া। তার পরিবর্তে মাঠে নামানো হয় অ্যান্ডারসন তালিসকাকে। যিনি ইনজুরি আক্রান্ত ছিলেন। পরিবর্তনটাও মেনে নিতে পারেননি রোনালদো। হতাশায় মাথা নাড়তে নাড়তে তিনি ডাগআউটে বসে পড়েন। রোনালদোর এমন আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে চলেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশে শান্তি ফেরাতে বিএনপিকে তাড়াতে হবে: কামরুল ইসলাম
পরবর্তী পোস্ট
হলিউডে যাত্রা করছেন রাম চরণ!

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting