মুন্সীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

জি,এম,নজরুলইসলাম, মুন্সীগঞ্জ(শ্যামনগর ) প্রতিনিধিঃ যথাযথ মর্যাদায় মুন্সীগঞ্জের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বৃহস্পতিবার সকালে সুর্যোদয়ের পর থেকে কালোব্যাচ ধারন, জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোপতাকা উত্তোলন, শোক সভা, পুস্পার্ঘ অর্পন, মিলাদ ও দোয়া-মোনাজাত, চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

এদিকে সকাল ১০টায় ১৫৩ নাং কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষির্কী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি শোক রিয়েলি বের হয়।কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধু-বাংলাদেশ বিষয়বস্তুর উপরে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চিএ অঙ্কন, পুরস্কার বিতরনি, আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ।

এতে প্রধান অতিথি ছিলেন ১৫৩ নাং কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অচিন্ত্য মন্ডল। উপস্থিত ছিলেন সাংবাদিক জি,এম,নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ মন্ডল এর সভাপতিত্বে, আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে শাহাদাৎ বরণকারীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। গৌতম সর্দারের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা  বক্তব্য রাখেন।

এছাড়া মুন্সীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, ইসলামাবাদ দাখিল মাদ্রাসা সমূহ  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালিত হয়।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শিক্ষক আইয়ুব আলী গাজী।

Recomended