ভাষা সৈনিক লুৎফর এর কবর জিয়ারতে ইউএনও

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার প্রথম ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর সরদারের কবর জিয়ারত করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। সোমবার দুপুর ২টায় উপজেলার সখিপুর ধোপাডাঙ্গা মোড় সংলঘœ ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর সরদারের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর সরদারের পুত্র সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু সহ তার পরিবারের সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Recomended

কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে...

দুবলার চরের রাস পূজায় ২১১...

মোমিনুর রহমান: ঐতিহ্যবাহী...