দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৬
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

বিএনপির হরতাল মানুষ প্রত্যাখ্যান করবে-শিরীন আখতার এমপি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৯, ২০২৩
অক্টোবর ২৯, ২০২৩ ০ কমেন্ট 434 ভিউস

রুবেল হোসেন: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি সরকার দিয়েছে। অনুমতি নিয়ে প্রধান বিচারপতির বাড়িতে তারা হামলা করেছে, তারা জ্বালাও পোড়াও করেছে। তারাই আবার হরতাল দিয়েছে। বিএনপির হরতাল মানুষ প্রত্যাখ্যান করবে।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগে জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিরীন আখতার আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্র ঠেকাতে জাতীয় সমাজতান্ত্রিক দল ঐক্যবদ্ধ। কোনোভাবেই বিএনপি জামায়াতকে সফল হতে দেওয়া যাবে না। যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা দেশের শত্রু ও দশের শত্রু।
সেনবাগ উপজেলা জাসদের সভাপতি মো. গিয়াস উদ্দিন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।
অনুষ্ঠানে জাসদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, কেন্দ্রীয় নেতা মোঃ শাহ আলম, প্রকৌশলী হারুনুর রশিদ সুমন, নোয়াখালী জেলা জাসদের সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশি, সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আল ফয়সাল, এস এম রহিম উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃত্বে হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলে জাসদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জামাত-বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল
পরবর্তী পোস্ট
বঙ্গবন্ধুকে মরণোত্তর ডক্টর অব লজ ডিগ্রি প্রদান

রিলেটেড পোস্ট

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting