দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১২
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে যে পাঁচটি বার্তা দিল ভারত

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১১, ২০২৩
নভেম্বর ১১, ২০২৩ ০ কমেন্ট 467 ভিউস

অনলাইন ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের বৈঠক হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। দুটি দেশ বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে একমত হতে পারেনি বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে বাংলাদেশের ব্যাপারে ভারতের পাঁচটি অবস্থান খুব স্পষ্টভাবে সরাসরি উচ্চারণ করা হয়েছে এবং এই পাঁচটি অবস্থান থেকে ভারত কোনো ভাবেই সরে আসবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশের ব্যাপারে ভারতের যে পাঁচটি সুস্পষ্ট বক্তব্য তার মধ্যে রয়েছে:
১. দুই দেশের সম্পর্ককে তারা আরও গতিশীল এবং উত্তরোত্তর আরও এগিয়ে নিতে চায়: বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক গত ১৫ বছরে অত্যন্ত ভালো বলে ভারত মনে করে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশ পারস্পরিক অবিশ্বাস এবং অস্বস্তির জায়গা কাটিয়ে একটি বন্ধুত্বপূর্ণ জায়গায় এসেছে। ভারত সব সময় মনে করে যে দুই দেশের স্বার্থের জন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভাল সম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশীই প্রথম এই নীতিতে নরেন্দ্র মোদি সরকার কাজ করে। আর এ কারণেই বাংলাদেশের গণতন্ত্রের ধারাবাহিকতা এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন অক্ষুণ্ণ থাকে সেটির ব্যাপারে ভারত কোন রকম ছাড় দেবে না।
২. বাংলাদেশের নির্বাচন সেদেশের অভ্যন্তরীণ ব্যাপার: ভারত মনে করে বাংলাদেশের নির্বাচন সেদেশের অভ্যন্তরীণ ব্যাপার। সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে না করবে সেটি সেই দেশের রাজনৈতিক বিষয়। তবে ভারত এ বিষয়ে একমত যে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং এই নির্বাচনে যেন জনগণের মতামতের প্রতিফলন ঘটে সে ব্যাপারেও সকলের দৃষ্টি দেওয়া উচিত। এটি ভারত প্রত্যাশা করেন।
৩. বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত মাথা ঘামাচ্ছে: ভারত সুস্পষ্টভাবে মনে করে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যা করেছে তা অতিরিক্ত এবং বাড়াবাড়ি। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপের বিষয়, যেটি ভারত কখনও চায় না এবং ভারতের প্রত্যাশিত নয়।
৪. বাংলাদেশে যেন জঙ্গিবাদ, উগ্র মৌলবাদ এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান না ঘটে: ভারত সব সময় মনে করে যে বাংলাদেশে যদি গণতন্ত্রের ধারাবাহিকতা না থাকে এবং স্থিতিশীলতা নষ্ট হয় তাহলে এ দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসী, সাম্প্রদায়িকতার উত্থান ঘটবে। এটি ভারতের জন্য বিপজ্জনক। ভারত অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছে যে, যখনই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এসেছে, তখনই ভারতের বিচ্ছিন্নতাবাদীদের তারা মদদ দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে এবং তাদের মাধ্যমে ভারতের অখণ্ডতা ও স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র হয়েছে। এই প্রসঙ্গে ২০০১ থেকে ২০০৬ সালে ভারতের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। ভারত সে রকম পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হোক তা কখনই চায় না এবং এটা হতেও দেবে না।
৫. বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব: ভারত মনে করে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেতৃত্ব বাংলাদেশে নাই এবং এই নেতৃত্ব এই মুহুর্তে না থাকার কারণে তার বিকল্প নাই। এ কারণে তারা বাংলাদেশের স্বার্থেই শুধু নয়, এই অঞ্চলের স্থিতিশীলতা এবং অখণ্ডতার স্বার্থে শেখ হাসিনার সরকারের প্রতি আস্থাশীল। তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বটে, কিন্তু পাশাপাশি শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা থাকুক সেটা খোলামেলা ভাবেই পরিস্কার করে। ভারত মনে করে যে, শেখ হাসিনা ছাড়া অন্য কোন ব্যক্তি বা দল ক্ষমতায় এলে দুই দেশের সম্পর্করই শুধু ক্ষতি হবে না, সাথে আঞ্চলিক স্থিতিশীলতাও নষ্ট হবে। জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক শক্তিরও উত্থান ঘটবে। এটি ভারত কখনই হতে দেবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলেদের অনিশ্চিত সুখ ও দুঃখ, তবুও মুখে হাসি
পরবর্তী পোস্ট
বসন্তপুর নদী-বন্দরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আজ

রিলেটেড পোস্ট

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting