দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:০৫
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পুলিশ সদস্যদের বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার নির্দেশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২০
মার্চ ২৮, ২০২০ ০ কমেন্ট 309 ভিউস

অনলাইন ডেস্ক: দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী। দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাস্তাঘাটে চলাচল সীমিত করার সরকারি নির্দেশ রয়েছে। এ নির্দেশ বাস্তবায়নে মাঠে আছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

নির্দেশ বাস্তবায়নে জনগণকে পিটুনি দেওয়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এমনকি জরুরি সেবায় যারা নিয়োজিত তাঁরাও কোথাও কোথাও হেনস্তার শিকার হন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক এই বার্তা দিলেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইজিপি ব্যক্তিগতভাবে ইউনিট কমান্ডারদের বৃহস্পতি ও শুক্রবার এ বিষয়ে বার্তা দিয়েছেন।
ওই বার্তায় বলা হয়েছে, ‘জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সকল জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।’

পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকেও ২৬ ও ২৭ মার্চ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের চলাচল নির্বিঘ্ন মাঠপর্যায়ে পুলিশকে বার্তা দেওয়া হয়। বলা হয়, ‘দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভুলবশত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত অসম্মানজনক ও বেদনাদায়ক।’ এ ধরনের ঘটনা বাড়তে থাকলে জরুরি সেবার সঙ্গে যুক্ত মানুষ সেবা দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবেন।
যাঁরা জরুরি সেবায় নিয়োজিত তাঁদের বিশেষ পরিচয়পত্র, বিশেষ জ্যাকেট ও ব্যক্তিগত গাড়িতে লাগানোর জন্য বিশেষ স্টিকার দেওয়ারও সুপারিশ করেছে মিডিয়া ও জনসংযোগ বিভাগ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
একটি টেলিফোন ও হাতুড়িপেটার এজাহার রেকর্ডে কালক্ষেপন!
পরবর্তী পোস্ট
বিতর্কিত সাইয়েমা হাসানকে অব্যাহতি, নতুন দায়িত্বে সুফল

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting