দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:১১
পবিত্র আশুরা উপলক্ষে কুখরালী কলনীপাড়ায় দোয়া ও আলোচনা...
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন
সাপ্তাহিক ছুটির দিনে স্কুলে উড়ছে পতাকা
পাটকেলঘাটায় নিশিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেপ্তারের দাবি
বল্লীতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
সাতক্ষীরায় মাদক বিরোধী বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
বিজিবির অভিযানে মাদক সহ কোটি টাকার মালামাল উদ্ধার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পুলিশের সহায়তায় কুড়িয়ে পাওয়া ১২ লাখ টাকা ফেরত

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৮, ২০১৯
ডিসেম্বর ১৮, ২০১৯ ০ কমেন্ট 396 ভিউস

ডেস্ক রিপোর্ট: ১২ ডিসেম্বর, রাত আনুমানিক ৭টার দিকে সেন্টু হোসেন রায়েরবাজার হাইস্কুলের সামনে রাস্তার উপর একটি শপিং ব্যাগ কুড়িয়ে পান। সেই ব্যাগের ভেতর ৫০০ টাকার ২৩টি বান্ডিলে মোট সাড়ে ১১ লাখ টাকা দেখে সেন্টু সঙ্গে সঙ্গে নিউমার্কেট থানায় ওসির কাছে জমা দেন।

পরে সেই টাকার আসল মালিকের খোঁজ নিতে শুরু করে থানা পুলিশ। নিউমার্কেট থানার ওসি এসএম কাইয়ুম টাকার প্রকৃত মালিকের সন্ধানে ডিএমপির সকল থানায় বেতার বার্তা দেন এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোকজনদের সাথে যোগাযোগ শুরু করেন।

এক পর্যায়ে সেই মালিকের সন্ধান মেলে। আজ (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান ও নিউ মার্কেট জোনের এডিসি মোহাম্মাদ শাহেদ মিয়া উপস্থিতিতে প্রকৃত মালিক হারুন অর রশিদকে কুঁড়িয়ে পাওয়া সেই ১১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেয় নিউমার্কেট থানা পুলিশ।

নিউমার্কেট থানা পুলিশ সূত্রে জানা গেছে, যোগাযোগের একপর্যায়ে জানা যায়, হারুন অর রশিদ নামে এক ব্যবসায়ী গত ১২ ডিসেম্বর ১১ লাখ ৫০ হাজার টাকা হারিয়ে গেছে মর্মে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর জিডি সূত্রে তার সাথে যোগাযোগ ও কথা বলার পর প্রকৃত মালিক হিসেবে প্রমাণ পাবার পর সেই টাকা মঙ্গলবার সন্ধ্যায় ফিরিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, সেন্টু হোসেনের সততায় আমরা মুগ্ধ। তার মহানুভবতার পুরস্কার আর্থিক মুল্যমানে না হলেও আল্লাহর কাছে বড় কিছু পাবেন।
প্রকৃত মালিককে খুঁজে টাকা ফেরত দেয়া ছিল পুলিশের নৈতিক দায়িত্বের অংশ। কিন্তু সেটা তো সম্ভব হয়েছে সেন্টু হোসেনের মতো মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের কারণে।

পুলিশের প্রতি মানুষকে আস্থা রাখার আহ্বান জানিয়ে এ কর্মকর্তা বলেন, ‘এখনো পুলিশে ভালো মানুষ আছে, সেটা এখানে প্রমাণিত হয়েছে। মানুষ যেন আমাদের পুলিশের উপর আস্থা রাখেন।
টাকার প্রকৃত মালিক ব্যবসায়ী হারুন আর রশিদ জানান, ‘দোকান বন্ধ করে ওই দিনের লেনদেনের সাড়ে ১১ লাখ (২৩টি পাঁচশ টাকার বান্ডিল) ব্যাগে নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ব্যাগটি ছিড়ে রাস্তায় পড়ে যায়। বাড়ি গিয়ে দেখি মোটরসাইকেলে ব্যাগটি নেই। রাস্তায় অনেক খোঁজাখুজি করে না পেয়ে হতাশ হয়ে পড়ি। পরে নিউমার্কেট থানায় টাকাগুলো আছে জানতে পেরে এখানে আসি।’

তিনি বলেন, টাকাগুলো এভাবে ফিরে পাব ভাবিনি। আজ সেন্টুর মতো মানুষ আছে বলেই পুলিশের মাধ্যমে আমি ফিরে পেয়েছি। এজন্য পুলিশ ও টাকা কুঁড়িয়ে পাওয়ার পর থানায় জমা দেয়ায় সেন্টু হোসেনকে ধন্যবাদ জানান তিনি।

এ ব্যাপারে সেন্টু হোসেন বলেন, টাকার প্রকৃত মালিক আমি নই। ওই টাকা আমার জন্য হালালও নয়। বরং প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া ছিল আমার নৈতিক দায়িত্ব। ওসি আমার পূর্ব পরিচিত হওয়ায় টাকাটা তার কাছে জমা দেই ও প্রকৃত মালিককে খোঁজ করে দিতে অনুরোধ জানাই। পুলিশ সেই কাজটি দ্রুতই করেছে। এজন্য ধন্যবাদ পুলিশেরই প্রাপ্য।

সূত্র: জাগোনিউজ২৪ ডটকম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্ট : ফাইনালে যশোরকে হারিয়ে বেনাপোল জয়ী
পরবর্তী পোস্ট
বাঁকালে দুঃস্হ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

রিলেটেড পোস্ট

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting