দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৭
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবর

পানির দাবিতে মিরপুরে সড়ক অবরোধ

কর্তৃক SK Ferdous অক্টোবর ১৮, ২০২০
অক্টোবর ১৮, ২০২০ ০ কমেন্ট 383 ভিউস

অনলাইন ডেস্ক :

পানির দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেওড়াপাড়ার বাসিন্দারা।

রোববার সকাল সাড়ে ৮টায় তারা এ দাবিতে সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে কয়েকশ বিক্ষোভকারীকে দেখা যায়।

বিক্ষোভকারীরা কলস-পাতিলসহ পানি রাখার নানা পাত্র নিয়ে বিক্ষোভে যোগ দেন। এ সময় তাদের হাতে ‘পানি নাই, পানি চাই’ স্লোগান দেন।

বিক্ষোভকারীরা মিরপুর থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সড়কে অবস্থান নেন। ফলে শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ পর্যন্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।

ঘণ্টাখানেক সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা পানির দাবিতে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। পরে তারা মূল সড়ক ছেড়ে দিয়ে দুই পাশে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন।

বিক্ষোভকারীদের ভাষ্য– তারা পূর্ব শেওড়াপাড়ায় থাকেন। সেখানে শতাধিক পরিবারে এক মাসেরও বেশি সময় ধরে পানি নেই। এ বিষয়ে তারা একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু পানি সমস্যার কোনো সমাধান হয়নি। এ কারণে তারা সড়কে নেমে এসেছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি জানান, মিরপুরের শ্যাওড়াপাড়ার যে অঞ্চলে পানির দাবিতে বিক্ষোভ চলছে, সেটি ঢাকা ওয়াসার মডস–১০ জোনের মধ্যে পড়েছে। ওয়াসাকে জানানোর পরও তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ওয়াসার এ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফুল হাবিব ফোনও ধরেন না।

পুলিশের পল্লবী জোনের এসি জাহাঙ্গীর হোসেন জানান, সকালে পানির জন্য সড়ক অবরোধ করেছিলেন শেওড়াপাড়ার বাসিন্দারা। পরে তারা সড়ক থেকে সরে যান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তার কাটার অভিযান বন্ধ, কাল থেকে লাইন যাবে মাটির নিচ দিয়ে
পরবর্তী পোস্ট
আগাম জামিন চেয়েছেন নিক্সন চৌধুরী

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের ওয়েবসাইটে নেই কোন...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting