
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় রেডিও- টিভি উপস্থাপনা, যুক্তি-তর্ক খন্ডন, বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য পরিবেশন বিষয়ে মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১০টায় নলতা করিম সুপার মার্কেটের এসডিএফ হলরুমে ইনসাইডএক্স’র আয়োজনে ইনসাইড এক্স গ্রæপ-০১ এর সদস্যদের নিয়ে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
কমিউনিটি মিডিয়া এক্সপার্ট, ইনসাইড গ্রæপের সুপার এডমিন সেলিম শাহারীয়ারের পরিচালনায় কর্মশালায় অংশ গ্রহণ করেন টিম লিডার সৈয়দ মমিনুর রহমান, শান্তি গোপাল চক্রবর্তী, বৌদিউজ্জামান বাবলু, ইমরান হোসেন, শাহীনুজ্জামান শাহিন, সিনথিয়া পারভীন, হামিদুর রহমান, আশা মনি, হাসানুজ্জামান, বিপ্লব হোসেন প্রমুখ।
কর্মশালায় অনলাইন ভিত্তিক মিডিয়াতে কর্মীদের দক্ষতা উন্নয়ন ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালাটি আগামী প্রজন্মের নতুন কর্মসংস্থানে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।

