দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:৪০
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
উপ-সম্পাদকীয়

ধারের চাউলই রোজায় আলেয়ার ভরসা

কর্তৃক mirkhairul.news মার্চ ৩, ২০২৫
মার্চ ৩, ২০২৫ ০ কমেন্ট 290 ভিউস

মুসুলমানদের তাৎপর্যপূর্ণ একটি মাস হলো ‘মাহে রমজান’। ২ মার্চ (রবিবার) ছিল রমজানের ১ম দিন। চারিদিকে রমজানের স্নিগ্ধ সুবাস বইছিলো। তবে সেই সুবাস এসে পৌঁছায়নি ষাটোর্ধ্ব আলেয়া বেগমের বাড়িতে। ছোট্ট একটা ঝুপড়িতে প্রতিবন্ধী সন্তান নিয়ে বসবাস করা আলেয়া বেগম ১ম রোজায় সেহরি করেছেন কর্জ (ধার) করা চাউল দিয়ে। পাশের বাড়ি থেকে এক কেজি চাল কর্জ করে ভাত রান্না করেন আলেয়া। আর তা দিয়েই করেন সেহরি। আলেয়া বেগম খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের বাসিন্দা। দুই বছর হয়েছে স্বামী মারা গেছে। তবে এখনও আলেয়ার নাম অন্তর্ভুক্ত হয়নি বিধবা ভাতার নামের তালিকায়। ফলে বয়স ৬০ পার হলেও পাননি বয়ষ্ক ভাতার কার্ড। সুবিধাবঞ্চিত এই নারীর শরীর যেন আর চলেই না! তবুও জীবন-জীবিকার তাগিদে এখনও পরের ক্ষেতে দিনের অর্ধেক সময় পার করতে হয় তাকে। পাশাপাশি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিছন্নতার কাজ করেন আলেয়া বেগম। মাসিক ৩০০ টাকা বেতনের সেই চাকরিই তার রুটিরুজির শেষ ভরসা! কুড়ানো পাতা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন আলেয়া। আলেয়া জানান, ৬২ বছর বয়সেও সরকারি কোনো ভাতা পাই না। স্বামী মারা গেছে; তাও জোটেনি বিধবা ভাতার কার্ড। প্রতিবন্ধী সন্তান নিয়ে দুমুঠো ভাতের জন্য সারাটা দিন পার হয়ে যায় পরের বাড়ি; আবার কখনও অন্যের জমিতে কাজ করতে করতে। রোজা রেখে তীব্র রোদে কাজ করা সম্ভব নয় বলে; পাতা কুড়াতে এসেছি এই বাগানে। কানতে কানতে চোখের পানি ভেসে গেলেও কারো মন গলে না। কেউ কোনো সাহায্যও করে না। আলেয়ার কুড়ানো পাতা নিয়ে যাচ্ছিলেন নসিমনচালক আসাদুল ঢালী। তিনি জানাচ্ছিলেন ‘আলেয়াদের দু:খের কাহিনী’। আসাদুল বলেন, গত তিন দিন ধরে আলেয়া, জামেলা এবং শুককলি তিনজন মিলে এই পাতার বস্তাগুলো ভরেছে। তারা মাঝেমধ্যে আশপাশের বিভিন্ন এলাকায় এভাবে পাতা কুড়ায়। আমি চেষ্টা করি আমার সুযোগ মতো শুধু তেল খরচের টাকা নিয়ে পাতাগুলো তাদের বাড়ি পৌঁছে দেওয়ার। সত্যিই, আমার দেখা অভাবী মানুষ তারা! আমাদের সমাজে এই মানুষগুলো সকল ধরনের সুযোগসুবিধা থেকে বঞ্চিত। এ সময় সমাজের বিত্তবানদের আলেয়াদের মতো হতদরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও অনুরোধ জানান তিনি।
লেখক: রিয়াদ হোসেন, শিক্ষার্থী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় চার লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ
পরবর্তী পোস্ট
আশাশুনিতে সাদা ফুলে ভরে গেছে সজিনা গাছ,ভাল ফলনের আশা চাষীদের

রিলেটেড পোস্ট

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

সংবাদকর্মীদের রক্ত ঝরল প্রেসক্লাবের সামনে: ইতিহাসে যুক্ত হলো...

জুন ৩০, ২০২৫

তারুণ্যের বই মেলায় উদীচী শিল্পীগোষ্ঠী ব্যানার পোড়ানো এ...

মার্চ ২৫, ২০২৫

তৎকালীন একটি সরকারী সংস্থার চাপে শেখ হাসিনার গাড়িবহর...

মার্চ ২২, ২০২৫

রাজনীতিতে কাউকে হেয় প্রতিপন্ন করে কখনোই জননেতা হওয়া...

মার্চ ২০, ২০২৫

বিএনপি বারবার মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হয়েছে

মার্চ ১৮, ২০২৫

বাংলাদেশের মৎস্য শিল্প: সংকট না সম্ভাবনা?

মার্চ ৮, ২০২৫

প্রশংসা করলেই বখে যায়, তুচ্ছতা শেখে?

মার্চ ৪, ২০২৫

আনু মুহাম্মদের কলাম: জবরদস্তি ও বঞ্চনার বিরুদ্ধে সরকার...

ফেব্রুয়ারি ২৫, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting