দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৩৫
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দেশে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন হচ্ছে

কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২৩
জুন ২২, ২০২৩ ০ কমেন্ট 455 ভিউস

জাতীয় ডেস্ক: দেশের প্রতিটি বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে একটি করে মডেল ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। অর্থাৎ সব মিলিয়ে দেশে ছয়টি স্টেশন স্থাপন করা হবে। এর মধ্যে রাজধানীতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) অধীনে স্টেশনটি হতে যাচ্ছে রাজধানীর আব্দুল গনি রোডের বিদ্যুৎ ভবনে।

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, দেশে ব্যাটারিচালিত অটোরিকশা চললেও দ্রুত গতির ইলেকট্রিক গাড়ি এখনও আনা সম্ভব হয়নি। ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ টেসলার মতো ব্র্যান্ডের গাড়ি দেশে আনছেন, তবে সেটা সংখ্যায় হাতে গোনা। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশে ব্যাটারি চার্জিং স্টেশন নেই। অর্থাৎ অবকাঠামো না থাকায় দেশে ইলেকট্রিক ভেহিকল বা ইভি আসছে না।

জানা যায়, সরকারের বিদ্যুৎ বিভাগের আওতাধীন টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) একটি ইভি চার্জিং স্টেশন নীতিমালা স্থাপন করলেও দেশের বেসরকারি খাত এখনও এই বাণিজ্যে এগিয়ে আসেনি।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, মডেল ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন স্থাপনের জন্য পিডিবি চট্টগ্রামে সম্ভাব্য জায়গা নির্ধারণ করেছে। এ ছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড নারায়ণগঞ্জে পবিস-১ (পল্লী বিদ্যুৎ সমিতি)-এর মোগরাপাড়া সোনারগাঁওয়ে, ডিপিডিসি জায়গা না পাওয়ায় বিদ্যুৎ রাজধানীর আব্দুল গনি রোডের বিদ্যুৎ ভবনে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) যশোরের চাঁচড়ায়, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) রংপুর ও রাজশাহীতে দুটি ইভি চার্জিং স্টেশন নির্মাণ করবে। এ জন্য স্থান নির্ধারণে দরপত্র আহ্বান করেছে তারা। তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এখনও চার্জিং স্টেশন নির্মাণের জমি পায়নি।

এদিকে ডিপিডিসি জানিয়েছে, জায়গার সংস্থান না থাকায় তারা বিদ্যুৎ ভবনে একটি চার্জিং স্টেশন স্থাপনের জন্য পিডিবির চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। এ ছাড়া গ্রাহকের আঙিনায় গ্রাহকের উদ্যোগে এ ধরনের স্টেশন স্থাপনের জন্য উৎসাহমূলক প্রচারণা ও যোগাযোগ করছে কোম্পানিটি।

চার্জিং স্টেশন স্থাপনে বিদ্যুতের মূল্য হার নির্ধারণ, স্থান নির্বাচন ও সার্ভিস চার্জ নির্ধারণের বিষয়টি সুরাহার জন্য কারিগরি কমিটির সভা গত ২৯ মে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে কোম্পানিগুলোর সমন্বয়ে কার্যক্রম অব্যাহত আছে। স্রেডার চেয়ারম্যান এ বিষয়ে সভাকে সর্বশেষ অগ্রগতি অবহিত করতে পারেন।

সংশ্লিষ্টরা বলছেন, সারা বিশ্বেই এখন ইলেকট্রিক ভেহিকলের জয়জয়াকার। একটি সাধারণ গাড়ি যেখানে প্রতি কিলোমিটার রাস্তা পার হতে ১২ থেকে ১৫ টাকা খরচ হয়, সেখানে একটি ইলেকট্রিক ভেহিকল গড়ে কিলোমিটার প্রতি খরচ করে ৫০ পয়সা থেকে এক টাকা। সেই হিসাবে ইলেকট্রিক ভেহিকলকে সবচেয়ে সাশ্রয়ী হিসেবে বিবেচনা করা হয়। তবে ইলেকট্রিক ভেহিকলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একবার চার্জ শেষ হলে সেটি আবার চার্জ করে চালাতে এক ঘণ্টার বেশি সময় প্রয়োজন হয়। দেশের বাইরে এমন চার্জিং স্টেশন রয়েছে, যেখানে চার্জ দেওয়ার সঙ্গে মানুষ নিজের কাজগুলো সেরে নিতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, ‘আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। সে জন্য ইলেকট্রিক ভেহিকল দেশে আনতে চাই। এখন সরকার সেই উদ্যোগ হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দিনের বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের ভিশন ঘোষণা করেছেন। ইলেকট্রিক ভেহিকল আমাদের যেন সেই নবযাত্রার সঙ্গী হয়, সেই চেষ্টাই করছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৯৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
পরবর্তী পোস্ট
প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting