দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩২
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...
শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...
তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটানির্বাচিত খবরলিড নিউজ

দেবহাটায় মহানবী (সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি, শিক্ষার্থী আটক, ছাত্রত্ব বাতিল

কর্তৃক SK Ferdous অক্টোবর ১৩, ২০২০
অক্টোবর ১৩, ২০২০ ০ কমেন্ট 434 ভিউস

দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় মহানবী (সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি) এর শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাকে নিজ বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার নারিকেলী থেকে আটক করে পুলিশ। আটক ঐ শিক্ষার্থীর নাম মিঠুন মন্ডল। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের জুগল মন্ডলের ছেলে। সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ রিপোর্ট লেখার সময় তার বিরুদ্ধে দেবহাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছিল বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের চলমান ধর্ষণ পরিস্থিতি নিয়ে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। তেমন এক ব্যক্তি প্রতিবাদ জানালে মিঠুন কুমার (Mithun Kumar) নামক ফেসবুক থেকে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী সর্বকালের মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) ও সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কুরআনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। পরে বিষয়টি নানাভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নজরে আসলে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। ঐ রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ ও দেবহাটা থানা পুলিশ।

এদিকে সোমবার (১২ অক্টোবর) সকালে যবিপ্রবির উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি, শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির জরুরি সভায় তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। সভায় মিঠুন মন্ডলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন সহ প্রচলিত আইনে মামলা দায়ের এবং এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বৈঠক সূত্র জানায়।

এছাড়া ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান। কমিটির সদস্যরা হলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ড. ইঞ্জিনিয়ার এবং সদস্য সচিব কর্মকর্তা সমিতির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চুড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সাস্প্রদায়িক উস্কানির অভিযোগে গতকাল রাতেই মিঠুন মন্ডলকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।এ রিপোর্ট লেখা পর্যন্ত মিঠুনকে সাতক্ষীরা ডিবি কার্য্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিলো বলে জানা গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় দু’কেজি গাঁজা সহ আটক-১
পরবর্তী পোস্ট
ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ভোমরা স্থল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি হাজার কোটি 

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting