দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৩৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়তথ্য ও প্রযুক্তিনির্বাচিত খবর

তার কাটার অভিযান বন্ধ, কাল থেকে লাইন যাবে মাটির নিচ দিয়ে

কর্তৃক SK Ferdous অক্টোবর ১৮, ২০২০
অক্টোবর ১৮, ২০২০ ০ কমেন্ট 371 ভিউস

অনলাইন ডেস্ক :

ইন্টারনেট ও ক্যাবল টিভির তার মাটির নিচ দিয়ে নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ঝুলন্ত তার সরিয়ে আগামীকাল সোমবার থেকেই নিজ খরচে মাটির নিচ দিয়ে তার নেয়ার কার্যক্রম শুরু করবে তারা। এই শর্তে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আপাতত তার অপসারণের অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

রোববার ডিএসসিসির নগরভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আইএসপিএবি ও কোয়াব নেতাদের বৈঠকে এ সমঝোতা হয়।

বৈঠকের পর এক ব্রিফিংয়ে মেয়র তাপস বলেন, দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তায় কোনো ঝুলন্ত তার আজকের পর থেকে কাটা হবে না। আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তারা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে ওপরে ঝুলন্ত তার কেটে দেবেন। আর এটি আগামী নভেম্বরের মধ্যেই তারা শেষ করবেন বলে আমাদের কমিটমেন্ট দিয়েছেন। সে কারণেই আমরা তার কাটব না।

ঝুলন্ত তার সরিয়ে মাটির নিচ দিয়ে নিতে সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়ারও অনুমতি দেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, সেই রাস্তা পরে সিটি কর্পোরেশনের খরচেই মেরামত করা হবে।

ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ঝুলন্ত তারের জঞ্জাল সরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে অভিযান গত মাসে শুরু হয়েছিল, তা বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল আইএসপিএবি ও কোয়াব।

বিকল্প ব্যবস্থা না করে তার অপসারণের কাজ বন্ধ না করলে রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা বন্ধের ঘোষণা ছিল তাদের। সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা হওয়ায় এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইএসপিএবি ও কোয়াব।

আইএসপিএবি সভাপতি আবদুল হাকিম জানান, দক্ষিণের মেয়রের সঙ্গে বৈঠকে তার অপসারণ অভিযান স্থগিত হওয়ায় এখন আর তারা ধর্মঘটে যাচ্ছেন না।

কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজসহ দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কানাডায় ৬৯ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্মের সন্ধান
পরবর্তী পোস্ট
পানির দাবিতে মিরপুরে সড়ক অবরোধ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

জুলাই ৫, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting