দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:০৬
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ডিমের দাম কমেছে

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২০
এপ্রিল ১০, ২০২০ ০ কমেন্ট 298 ভিউস

কমেছে ডিমের দাম

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসেরই দাম বেড়েছে। তবে কমেছে ডিমের দাম। ডিমের উৎপাদন আগের মতোই, কিন্তু চাহিদা কমে যাওয়া দাম কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা বলছেন, যখন করোনা সংক্রমণের কবর আসা শুরু হয়, তখন মানুষ বেশি করে ডিম কিনে রেখেছেন। যে কারণে এখন চাহিদা কম। আর এ কারণেই ডিমের দাম কমে গেছে।

রাজধানীর গোপীবাগ এলাকার ডিম ব্যবসায়ী রাজু বলেন, গত এক মাসের ব্যবধানে প্রতি ডজনে ডিমের দাম কমেছে থেকে ২০ টাকারও বেশি। আগে প্রতি ডজন ১০০ টাকা বিক্রি করতাম। এখন ৭৫ থেকে ৮০ টাকা ডজন বিক্রি করছি।

সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসেবে গত এক মাসে ডিমের দাম কমেছে ১৫ শতাংশের মতো। টিসিবি বলছে, এক মাস আগে এক হালি (৪টি) ডিমের দাম ছিল ৩৪ টাকা। এখন সেই ডিমের দাম ২৪ টাকায় নেমে এসেছে।

এদিকে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারের তথ্য বলছে, ডিমের দাম কমলেও চাল, ডাল, সয়াবিন তেল, পেয়াঁজ, আটা, শুকনা মরিচ, আদা, রসুন, অ্যাংকর-ছোলা ও মুগ ডালের দাম বাড়ছে।

বাজার ও মানভেদে অ্যাংকর ডালের কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, এক সপ্তাহ আগে দাম ছিল ৪০ টাকা। ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে, এক সপ্তাহ আগে ছিল ৭৫ টাকা কেজি। আর মুগ ডালের দাম বেড়ে হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা। গত সপ্তাহে ১৩০ টাকাতে এক কেজি মুগ ডাল পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক থাকলেও অনেকেই রোজা কেন্দ্রিক কেনাকাটা শুরু করেছেন। এ কারণে ছোলা ও অ্যাংকর ডালের দাম কিছুটা বেড়েছে।

এদিকে রোজা সামনে রেখে পেঁয়াজের দামও বেড়েছে। বাজার ও মানভেদে দেশি পেঁয়াজের কেজি এখন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। গত সপ্তাহেও এই পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যেতো। তবে সবজির দাম আগের মতোই রয়েছে। এছাড়া করলা ৪০-৫০ টাকায়, বরবটি ৪০-৫০, শসা ২০-৩০, পেঁপে ৩০-৪০, পাকা টমেটো ২০-৪০, শিম ২০-৪০, গাজর ২০-৩০, মুলা ১৫-২০, বেগুন ২০-৪০ ও পটল ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির মতোই অনেকটাই স্থিতিশীল রয়েছে মাছের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকা কেজি দরে। পাকিস্তানি কক মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকায়। গরুর গোস্ত বিক্রি হয়েছে ৫৮০-৬০০ টাকায় এবং খাসির মাংসের কেজি ৮০০-৯৫০ টাকা।

সুত্র: বাংলা ট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভাইরোলজিস্টের সাক্ষাৎকার: করোনাভাইরাস ঠিক কবে থামবে?
পরবর্তী পোস্ট
গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর স্থগিত

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting