দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৫
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবররাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

ছাত্রদল নেতার নেতৃত্বে অফিসে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ

কর্তৃক SK Ferdous নভেম্বর ১০, ২০২৪
নভেম্বর ১০, ২০২৪ ০ কমেন্ট 431 ভিউস

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অফিসে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রদল নেতা।

রবিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালীনি ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুস সালামের নেতৃত্বে উক্ত হামলায় বিদ্যালয়ের চাকুরীচ্যুত কর্মচারী গোলাম কিবরিয়াসহ পাঁচ/ছয় জন অংশ নেয় বলে অভিযোগ। এসময় চোখে মুখ ও মাথায় মারাত্বক আঘাতপ্রাপ্ত প্রধান শিক্ষককে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর মোল্যা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হামলার শিকার শিক্ষক আয়ুব আলী জানান, বিদ্যালয়ে পৌছে তিনি নিজ অফিসে বসে দাপ্তরিক কাজ করছিলেন। একপর্যায়ে বেলা ১২টার দিকে ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে পাঁচ/ছয় জন তরুন অফিস কক্ষে ঢুকেই তাকে মারধর শুরু করে। এসময় তার ডাক-চিৎকারে পাঠদানরত অপরাপর শিক্ষকরা শেনীকক্ষ ছেড়ে এগিয়ে এলে হামলাকারীরা আবারও আসার হুমকি দিয়ে চলে যায়।

আয়ুব আলী আরোও জানান, প্রায় তিন বছর পুর্বে বিদ্যালয়ের এলএমএসএস (নৈশ প্রহরী) পদে কর্মরত গোলাম কিবরিয়ার চাকুরী চলে যায়। এক ছাত্রীকে অপহরণ ও পর্ণ ভিডিও ধারণসহ পুর্বের একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শকের নির্দেশে পরিচালনা পর্ষদ তাকে চাকুরীচ্যুত করেন। সে ঘটনায় রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতাকে নিয়ে তার উপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা আব্দুস সালাম জানান, কিবরিয়ার চাকুরীর বিষয়ে কথা বলার জন্য প্রধান শিক্ষকের অফিসে গিয়েছিলাম। বাদানুবাদের একপর্যায়ে উত্তেজিত হয়ে কিবরিয়া সামান্য মারধর করলেও অন্যরা প্রধান শিক্ষকের গায়ে হাত দেয়নি। প্রধান শিক্ষকের কাছে যাওয়ার আগে তারা বিএনপি সভাপতিকে বিষয়টি অবহিত করেছিলেন বলেও দাবি ঐ ছাত্রদল নেতার।

উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। উর্দ্ধতন নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রস্তাব পাঠানো হবে।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু জানান, প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় তারা আইনের পথে হাঁটবেন। আহত আয়ুব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, হামলার সাথে জড়তিরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসায় তিনি শিক্ষক সমিতির নেতাদের কাছে পাঠিয়েছিলেন। তবে তারা সরাসরি প্রধান শিক্ষকের উপর হামলা করে ভুল করেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ন কবীল মোল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়দের বক্তব্য শুনেছেন। হামলার শিকার প্রধান শিক্ষককে জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন। লিখিত অভিযোগ সাপেক্ষ্যে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতার প্রতিবন্ধী বিদ্যালয় উচ্ছেদের পায়তারা
পরবর্তী পোস্ট
মাদক মামলার চার্জশীটভূক্ত আসামী দেবহাটার জুয়েল মেম্বার ফেনসিডিল সহ গ্রেফতার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting