দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৫৮
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
উপ-সম্পাদকীয়

করোনার কালো থাবা মধ্যবিত্তের ঘরে বোবা কান্না !

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৫, ২০২০
এপ্রিল ৫, ২০২০ ০ কমেন্ট 360 ভিউস

পরনে ছিল আধা ময়লা লুঙ্গি। মুখে খোঁচা খোঁচা দাড়ি। জামাটা তেমন পরিষ্কার নয়। চোখ মুখে ছিল অজানা আতঙ্ক।কত দিন আর এ ভাবে চলবে? ছোট একটা ষ্টেশনারী দোকান। বেচাকেনা যা হত তার আয় সংসার চলত। দোকান খুলতে পারছিনা। দোকান খুলেই বা কি হবে? শহরে কোন লোকজন নেই। তাহলে সংসার চলবে কিভাবে? আমরা নিম্ন মধ্যবিত্ত আমাদের দেখার কেউ নেই। না পারছি ত্রাণের লাইনে যেতে। না পারছি লোকলজ্জায় মুখ ফুটে কিছু বলতে। এই কয়দিনে সংসার লাটে উঠেছে। এভাবেই নিজের সাংসারিক পরিস্থিতির কথা বর্ণনা করছিলেন পরিচিত এক ষ্টেশনারী দোকানী। শহরের সার্কিট হাউজ মোড়ে আরো কয়েকটি দোকান দেখিয়ে বলল দু-একজন ছাড়া সবার একই অবস্থা। ইলিয়াসের হোটেল বন্ধ অনেকদিন । হোটেলের উপরে ওর সংসার নির্ভর করে। এই মোড়ে যাদের দোকানপাট রয়েছে তারা সবাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী।

দোকান খুললে সংসার চলে। আর দোকান না খুলতে পারলে সংসারের ঘানি টানা সত্যি দুরূহ হয়ে পড়ে। সমাজের দরিদ্র অতি দরিদ্র ও শ্রমজীবী মানুষগুলো সাহায্যের জন্য হাত পাততে পারে। কিন্তু এই নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ গুলোর অবস্থা খুবই খুব কঠিন। সমাজের কোন বিত্তবান মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তারা লোক লজ্জার ভয়ে কোন কিছু দিতেও পারছো না। শুধু সাতক্ষীরা নয় এর চিত্র সারাদেশের। শহরের শহীদ রাজ্জাক পার্কের সামনে রমজান আলী ষ্টেশনারী দোকান। বেচাকেনা ভালই হয়। সেই আয়ে তার সংসার ভাল ভাবেই চলে। কিন্তু এই পরিস্থিতিতে তার দোকানে বেচাকেনা তেমন নেই। চক্ষু লজ্জার মাথা খেয়ে ত্রাণ তালিকায় নাম লিখিয়েছেন।

চেক করতে গিয়ে ত্রাণ দাতার কর্তৃপক্ষের দৃষ্টিতে আসলো রমজান আলীর নাম। তালিকা যারা প্রস্তুত করেছে তাদের একজন বলল রমজান চাচা গোপনে নামটা উঠিয়ে দিয়েছে। যদি আপত্তি থাকে তাহলে তার নামটা কেটে দিতে বলেছে। অর্থাৎ রমজান আলীর মত লক্ষ্য লক্ষ্য নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা একই রকম। কথা বলছিলাম তালার মধ্যবিত্ত কৃষক পরিবারের সাথে। তিনি জানালেন হাট বন্ধ।  কৃষিজাত পণ্য বেচবো কোথায়? মাঠের তরিতরকারির শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে। কিছু বিক্রির জায়গা নেই। দশ দিন মাস খাইনি। ছোট মেয়েটা মাছ ছাড়া খেতে পারে না। কিন্তু কিছু করার নেই। অদৃশ্য এই করোনাভাইরাস ধনী গরীব কে এক কাতারে এনে দিয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অবস্থা একই রকম। সাতক্ষীরা জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন যারা তান তালিকায় নাম উঠাতে লজ্জা বোধ করছেন তাদেরকে সরকার সাহায্য করবে। জেলা প্রশাসকের ইনবক্সে নাম ঠিকানা ও মোবাইল নম্বর পাঠালেই তার বাড়িতে ত্রাণ পৌঁছে যাবে। জেলা প্রশাসকের এই ঘোষণা অনেকেই জানতে পেরেছে। কিন্তু ইনবক্সে সাহায্য চাইতে মধ্যবিত্ত শ্রেণী সংকোচ বোধ করছেন।

কারণ জেলা প্রশাসকের ত্রাণ যখন বাড়িতে পৌঁছাবে তখন প্রতিবেশীরা দেখে ফেলবে। লজ্জায় মাথা কাটা যাবে। তাই মধ্যবিত্ত শ্রেণী ঘরে না খেয়ে মরবে তবুও কারো কাছে হাত পাতবে না। সে কারণে ক্ষুদ্র ও মাঝারি ধরনের নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাড়িতে একটু আড়ি পাতলেই শোনা যায় বোবা কান্না। এদের এই বোবা কান্না থামাবে কে?

প্রধান সম্পাদক : রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক সাতনদী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সেই মুক্তামনির নানাকে কুপিয়ে হত্যা
পরবর্তী পোস্ট
শ্যমনগরে আর্থিক সংকটে মধ্যবিত্ত পরিবারগুলো

রিলেটেড পোস্ট

সংবাদকর্মীদের রক্ত ঝরল প্রেসক্লাবের সামনে: ইতিহাসে যুক্ত হলো...

জুন ৩০, ২০২৫

তারুণ্যের বই মেলায় উদীচী শিল্পীগোষ্ঠী ব্যানার পোড়ানো এ...

মার্চ ২৫, ২০২৫

তৎকালীন একটি সরকারী সংস্থার চাপে শেখ হাসিনার গাড়িবহর...

মার্চ ২২, ২০২৫

রাজনীতিতে কাউকে হেয় প্রতিপন্ন করে কখনোই জননেতা হওয়া...

মার্চ ২০, ২০২৫

বিএনপি বারবার মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হয়েছে

মার্চ ১৮, ২০২৫

বাংলাদেশের মৎস্য শিল্প: সংকট না সম্ভাবনা?

মার্চ ৮, ২০২৫

প্রশংসা করলেই বখে যায়, তুচ্ছতা শেখে?

মার্চ ৪, ২০২৫

ধারের চাউলই রোজায় আলেয়ার ভরসা

মার্চ ৩, ২০২৫

আনু মুহাম্মদের কলাম: জবরদস্তি ও বঞ্চনার বিরুদ্ধে সরকার...

ফেব্রুয়ারি ২৫, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting