দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৪৯
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ক্ষুধা ও দারিদ্র দেখতে আগামীতে জাদু ঘরে যেতে হবে- খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ.মহিদ উদ্দীন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৫, ২০১৯
অক্টোবর ১৫, ২০১৯ ০ কমেন্ট 378 ভিউস

প্রধান প্রতিবেদক : প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। ২০২১, ২০৩০, ২০৪০ সালের পর ক্ষুধা ও দরিদ্র মানুষ বাংলাদেশে খুজে পাওয়া যাবে না। ক্ষুধা ও দারিদ্র মানুষ দেখতে গেলে তথন জাদুঘরে যেতে হবে। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী প্রচারণায় পুলিশ সুপার কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ.মহিদ উদ্দীন।
তিনি বলেন, জঙ্গি সন্ত্রাস ও মাদকের ঠাঁই খুলনা বিভাগে হবে না। জঙ্গি, সন্ত্রাস ও মাদকে না আপনারা ফুটবলকে হ্যাঁ বলুন।
অনুষ্ঠাণে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল তার বক্তব্যে বলেন, পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় অকান্ত পরিশ্রম করে যাচ্ছে। বর্তমান জনবান্ধব ও পুলিশ প্রকৃত অর্থে জনগণের বন্ধু-সেবক। বর্তমান খুলনা রেঞ্জ ডিআইজি যোগদানের পর সুফল পাচ্ছে সাতক্ষীরাজেলাসহ খুলনা বিভাগের মানুষ।
সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান বি এম মোস্তাকিম, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো.আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ইজি.সিরাজুল ইসলাম খান, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানসহ আরও অনেকে।
সোমবার বিকেল ৪টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী প্রচারণায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সুপার কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা মহিলা দল ও ঝিনাইদহ জেলা মহিলা দল প্রতিযোগিতা করে। ৬-১ গোলে ঝিনাইদহ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে সাতক্ষীরা জেলা দল।
খেলার প্রথমার্ধে বিরতি পর্যন্ত জাতীয় মহিলা দলের সাবিনার সরাসরি পেলান্টি শটের গোলে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে সাতক্ষীরা মহিলা ফুটবল দল ঝিনাইদহ মহিলা ফুটবল দলের উপর মুহুর্মুহু আক্রমণ করে। দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে সাবিনা আক্তারের দ্বিতীয় গোলে সাতক্ষীরা ২-০ গোলে আবারো এগিয়ে যায়। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। কিন্তু ঝিনাইদহ মহিলা দল পাল্টা আক্রমণে গোল পরিশোধ করে ২-১ এ নিয়ে যায়। কিন্তু পরে আর তারা খেলায় ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধে ২২ মিনিটে আবার সাবিনা দ্বিতীয় গোল ও দলের তৃতীয় গোলটি করে দলকে এগিয়ে নেয়। খেলা শেষ পর্যন্ত সাতক্ষীরা ৬-১ গোলে জয়লাভ করে। খেলায় সাতক্ষীরার পক্ষে মাসুরা, লিপি ও জনা একটি করে গোল দেয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় জাতীয় মহিলা দলের খেলোয়াড় সাবিনা খাতুন।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ.মহিদ উদ্দীনসহ আমন্ত্রিত অতিথিরা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. নাসিরউদ্দীন। সহকারী ছিলেন আব্দুল গফফার ও আবু ওয়াহেদ বাবলু। চতুর্থ রেফারি ছিলেন মনিরুজ্জামান।
সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাতক্ষীরা প্রেসকাব ও মেহেরপুর প্রেসকাবের সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ.মহিদ উদ্দীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর নৈশভোজে অংশ নেন জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ মফিজুর রহমান। পরে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতায় এইচএসটিটিআই কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের সাথে আলোচনা সভায় ডা. রুহুল হক এমপি
পরবর্তী পোস্ট
৩০০ গ্রাম গাঁজা সহ সুমন ও সোলায়মান আটক

রিলেটেড পোস্ট

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting