দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:১০
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নানান অপ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৮, ২০২৩
এপ্রিল ১৮, ২০২৩ ০ কমেন্ট 483 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান সাফিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নানান অপ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের শওকত ঢালীর ছেলে ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ’র প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান। লিখিত বক্তব্যে মোঃ সাইফুর রহমান বলেন, ‘জাতীয় পার্টির কেন্দ্রীয় মহিলা পার্টির সদস্য ও কৃষ্ণনগর ইউপি’র জনপ্রিয় চেয়ারম্যান সাফিয়া পারভীন। তার পিতা শহীদ কে.এম মোশাররফ হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে তার পিতাকে নির্মমভাবে হত্যা করলে পরবর্তীতে উপ-নির্বাচনে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে বিপুল ভোটে নির্বাচিত হন কে এম মোশারফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন। গত ইউপি নির্বাচনে তারই সুযোগ্য উত্তরসূরী জ্যেষ্ট কন্যা সাফিয়া পারভীন বিপুল ভোটে নির্বাচিত হয়ে অতি সুনামের সাথে জনকল্যাণে কাজ করে চলেছেন। তার উন্নয়নমুখী কর্মকান্ডের বিরুদ্ধে কতিপয় দুষ্কৃতকারী প্রতিপক্ষ ব্যক্তি নিজ স্বার্থ হাসিলের লক্ষে নানামুখী যড়যন্ত্র করে যাচ্ছে। তাকে সমাজে হেয় করতে তার নাম ও ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি খুলে আপত্তিকর ছবি ও স্ট্যাটাস দিয়ে জনগনের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে। তিনি অসহায় পিতৃহীন মহিলা মানুষ বলে তার নির্বাচনী প্রতিপক্ষ ও পিতার হত্যাকারীদের সাথে হাত মিলিয়ে বিভিন্নভাবে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে হেও প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য ও ভিত্তিহীন মুখরোচক গল্প বানিয়ে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন সংবাদপত্রে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ : এসবের নেপথ্যে বহু অপকর্মের হোতা সাজুসহ তার সহচরকে সন্দেহ করে। সরলমনা ও অপপ্রচার বন্ধে একপর্যায়ে জনপ্রিয় চেয়ারম্যান সাফিয়া কালিগঞ্জের কূলিয়া দূর্গাপুর গ্রামের সিরাজুল হকের ধুরন্ধর পুত্র বহুরুপী ও নারীলোভী সাজেদুল হক সাজু বাধ্য করে ৯/১১/২২ তারিখে অপরিচিত ব্যাক্তিকে ম্যারেজ রেজিস্ট্রার সাজিয়ে কাবিননামায় স্বাক্ষর করিয়ে নিয়ে স্বামী পরিচয় দিতে থাকে। এরপর থেকে সাজু ইউনিয়ন পরিষদে নিয়মিতভাবে যাতায়াত করতে থাকে এবং চেয়ারম্যানের আপন হওয়ার চেষ্টা করে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করার কথা বলে ইউপির সাদা প্যাডে সীল ও স্বাক্ষরীত ৮/১০ টি প্যাডের পৃষ্টা নেয়। এরপর থেকে নানান ছলে নগদ টাকা দাবী করতে থাকে। সাজু সহ তার একান্ত সহযোগি বানিয়াপাড়া গ্রামের জামাত আলীর পুত্র কেরামত আলীর আচারণ সন্দেহ হলে তিনি ঐ কাবিনের অস্তিত্ব খুঁজতে গেলে দশ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং নানামুখী হুমকী দিতে থাকে। এঘটনায় কালিগঞ্জ থানায় ২৫/০৩/২৩ তারিখে মামলা রুজু হয়, যার নং ২৮। এরপর থেকে সাজু আরও বেপরোয়া হয়ে নানান অপ প্রচার ও হুমকী ধমকী দিতে থাকে। সম্মান রক্ষায় নিরুপায় হয়ে চেয়ারম্যান সাফিয়া সাজুর অঙ্গিকার মতে ৯/১১/২২ তারিখে ১ কোটি টাকা দেনমোহরে আবারও একটি কাবিনে স্বাক্ষর করিয়ে নিয়ে নতুনভাবে প্রতারণা শুরু করলে রেজিস্ট্রারের নিকট কাবিনের নকল নিতে গেলে তিনি এ বিবাহ জাল এবং জালিয়াতি বলে জানান। মুল ভলিয়মে এ ঠিকানায় কোনো কাবিন নেই। এমনিভাবে জালিয়াতি করে জনপ্রিয় চেয়ারম্যানের সম্মান নিয়ে খেলা করছে বহুরূপী সাজু। মূলত সাজু একজন নারীলোভী ও অসংখ্য নারী ইজ্জত লুটেছে। একাধীকবার তাকে আপত্তিকর অবস্থায় বেরসিক জনতা আটক করে উত্তম মাধ্যম দিয়েছে। এছাড়া সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে নানান মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়ে অপদস্ত ও সামাজিকভাবে হেয় করে সাফিয়ার দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুন্ন করছে। আমি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিষদবর্গের পক্ষ হতে চেয়ারম্যানকে নিয়ে যে সকল মিথ্যাচার করা হয় তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে সাজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, আইনমন্ত্রী, আইজি, ডিআইজি, সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক আটক
পরবর্তী পোস্ট
শ্যামনগরে ভাব বাংলাদেশের বিশেষ শিক্ষা বৃত্তি প্রদান

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে প্রতিবন্ধী কার্ড নিয়ে বিতর্ক, অভিযোগের তীর সমাজসেবা...

মে ২, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

কালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও...

এপ্রিল ২৫, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting