দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:০০
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে স্মার্ট এগ্রো টেকনোলজি পার্ক ও শস্য মিউজিয়াম এর প্রাথমিক কার্যক্রম শুরু

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৮, ২০২৩
আগস্ট ২৮, ২০২৩ ০ কমেন্ট 427 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার পানিয়া স্মার্ট ভিলেজে “স্মার্ট এগ্রো টেকনোলজি পার্ক ও শস্য মিউজিয়াম নির্মাণে সাতক্ষীরা জেলা ব্যাপী ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এর মূল উদ্যোক্তা ও স্বপ্নদ্রষ্টা কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত পতিত জমিতে আবাদ করার বাস্তব রূপদান করতে অত্র এলাকায় প্রায় ৫৫০ জন কৃষককে স্মার্ট কিছু উদ্যোক্তা টার্গেট করে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। মূলত, যে সমস্ত লবন পানির ঘেরের ভেঁড়িতে কোনদিন আবাদ হয়নি, সে সমস্ত ঘেরের ভেঁড়িতে বর্তমানে কোটি কোটি টাকার ফসল উৎপাদন হচ্ছে। এই সাফল্যের পিছনে মৎস্য খামারের মাটি কেটে মৎস্য খামার গভীর করাতে জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মৎস্য সেক্টর হুমকিতে ছিল। সেই মৎস্য খামারে মাটি কেটে গভীরতা বাড়িয়ে, ভেঁড়িবাধ প্রশস্ত করাতে একদিকে পতিত জমিতে বিপুল উচ্চ মূল্যের সবজি উৎপাদন হচ্ছে। অপরদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে লোকসান দেয়া মৎস্য খামার গুলো এখন বাগদা, গলদা, মনোসেক্স তেলাপিয়াসহ অন্যান্য কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করে প্রতি বিঘা জমিতে ২-৬ লক্ষ টাকার চিংড়ী ও মৎস্য উৎপাদন নিশ্চিত হয়েছে। এ বিষয়ে অত্র এলাকার(মৌতলা) ইউপি চেয়ারম্যান বিশিষ্ট মৎস্য চাষী ফেরদৌস মোড়ল বলেন, এই সাফল্যের পিছনে অনেকদিন ধরে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী ভাইয়ের ঐকান্তিক চেষ্টায় নিজ উদ্যোগে খামারীদের পরামর্শ উৎস অনুপ্রেরণা যুগিয়েছেন। সাথে সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে ফিসারী এবং কৃষি বিভাগ কাজে লাগিয়ে অত্র এলাকার অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে। যাহা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার দৃষ্টান্ত হতে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন এর নিকট এ ফার্মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কৃষিতে বিপ্লব ঘটাতে নিজে তথা এলাকার উন্নয়নে পানিয়া স্মার্ট ভিলেজে “স্মার্ট এগ্রো টেকনোলজি পার্ক ও শস্য মিউজিয়াম অনেক ভূমিকা রাখবে। বৃহৎ আকারে জেলাতে এই প্রথম কৃষিবান্ধব উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী নিজ উদ্যোগে মহতি কাজ হাতে নিয়েছেন। আমরা চেষ্টা করছি তার এ উদ্যোগ আরও বিকশিত হোক। উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী এ প্রতিনিধিকে বলেন, ইতিমধ্যে আমি একটা প্লান হাতে নিয়েছি। যাহা বাংলাদেশের কোন উপজেলা চেয়ারম্যান এই প্লান্টের সাথে সম্পৃক্ত আছে কিনা আমার জানা নেই। বাংলাদেশের এই প্রথম কালিগঞ্জে স্মার্ট এগ্রো টেকনোলজি পার্ক ও শস্য মিউজিয়াম এর কার্যক্রমের মাধ্যমে অত্র এলাকার কৃষকদের ভাগ্যের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এটি শুরুর পাশাপাশি আমার সার্বিক ব্যবস্থাপনায় কৃষকদেরকে উন্নত ট্রেনিংয়ের জন্য ‘কৃষক স্কুল’ নির্মাণ করা হবে খুব দ্রুত। এটি নির্মিত হলে আধুনিক কৃষি ব্যবস্থাপনায় কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি হাতে-কলমে শেখানো হবে সম্পূর্ণ ফ্রি পয়সায়। অত্র এলাকার একাধিক কৃষকরা জানান, সাঈদ মেহেদী যেমন কালিগঞ্জে একজন সফল রাজনৈতিক সংগঠক। তেমনি তিনি একজন সফল কৃষি উদ্যোক্তাও। তাকে আমরা সম্মান করি। উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র এলাকার কৃষক মহলসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ল’স্টুডেন্টস্ ফোরামের ফরমায়েশী নির্বাচন স্থগিতের দাবী
পরবর্তী পোস্ট
কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

রিলেটেড পোস্ট

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

জুলাই ৫, ২০২৬

কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা

জুলাই ৪, ২০২৬

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...

জুলাই ৪, ২০২৬

কালিগঞ্জে সঞ্জিব হত্যার এজাহারভুক্ত আসামি গ্ৰেপ্তার

জুলাই ২, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ

জুন ২৭, ২০২৬

কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting