দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:২৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে ভারী বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত! মুহূর্তের ঘূর্ণিঝড়ে ১৯টি ঘরবাড়ী লন্ডভন্ড।

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৮, ২০২১
জুলাই ২৮, ২০২১ ০ কমেন্ট 348 ভিউস

হাফিজুর রহমান / হাবিবুল্লাহ বাহারঃ– গত এক সপ্তাহ ব্যাপী ভ্যাপসা গরমের জের ধরে মঙ্গলবার রাতে প্রবল ভারী বর্ষণে কালিগঞ্জ উপজেলার জুড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে কৃষিজমি, বীজতলা, শাকসবজিসহ প্রায় ৫ শতাধিক মৎস্য ঘের তলিয়ে লক্ষ লক্ষ টাকার  ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

দুই শতাধিক গরীব অসহায় গরীব মানুষের কাঁচা ঘর ভাড়ি রাতভর ভারি বর্ষণে ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। অনেকে এখন বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এর মধ্যে মঙ্গলবার রাত ৯টার সময় প্রবল বর্ষণ চলাকালীন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর বিওপির হাড়তদাহ এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের ভাঙ্গন কবলিত এলাকায় ওয়াপদা বেড়িবাঁধের পাশে মুহূর্তের ঘূর্ণিঝড়ে ১৯ টি পরিবারের বাড়িঘর চূর্ণ-বিচূর্ণ লন্ডভন্ড করে দেয়। ওই সময় তাদের কাঁচাপাকা বাড়ীঘর গুলো প্রবল ঘূর্ণিঝড়ে কুড়িয়ে নিলে রাতভর ভারী বর্ষণে ক ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করতে দেখা গেছে। খবর পেয়ে বেলা ২টার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা পি আই ও মিরাজ হোসেন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করেন। এবং তাদের বাসগৃহ নির্মানের ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের নিকট কথা বলে ব্যবস্থা নেবেন বলে জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে প্রবল বর্ষণ চলাকালীন এক ঘণ্টা পর রাত আনুমানিক ৯টার সময় আকস্মিক একটি ঘূর্ণিঝড় এসে মুহূর্তের মধ্যে তাদের বাড়িঘর প্রচণ্ড ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। ওই সময় তারা জীবন বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘরের দেয়াল এবং গাছের ডালপালা ধরে জীবন রক্ষা করে বেঁচে যায়। বর্তমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। এদিকে মঙ্গলবার রাতভর প্রবল ভারি বর্ষণে উপজেলা সদরসহ ১২টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শতশত ঘের পানিতে তলিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে যেয়ে মালিকরা পথে বসতে চলেছে। পানি নিষ্কাশনের বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় উপজেলা সদরের বাজার গ্রাম, বাজার গ্রাম রহিমপুর, সহ আশেপাশের গ্রামগুলো পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবনযাপন করছে। উপজেলা জুড়ে বিভিন্ন সরকারি খাস খালগুলো প্রভাবশালীদের দখলে থেকে মৎস্য ঘের ছাড়া স্থানীয় তহশীলদারদের ঘুষ বাণিজ্যের কারণে ঐ সমস্ত সরকারি খাস খাল গুলো বেহাত হয়ে এখন প্রভাবশালীদের দখলে থাকায় এখন খালগুলোর অস্তিত্ব নাই। যে কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু ভারি বর্ষণ হলেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে থাকে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয় মানুষের ভোগান্তির শেষ নেই। অনতিবিলম্বে সরকারি খাস খালগুলো উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছে উপজেলাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পর্ন ভিডিওতে কাজ করা দোষের নয়: পাকিস্তানী অভিনেত্রী
পরবর্তী পোস্ট
জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটির অনুমোদন

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting