দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:১৩
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

কামারবায়সা স্কুলের ম্যানেজিং কমিটির সভায় সৃষ্ট গোলযোগে সাংবাদিক সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৫, ২০১৯
আগস্ট ৫, ২০১৯ ০ কমেন্ট 357 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা কামারবায়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় মারপিট করে উল্টো হয়রানি এবং আওয়ামী লীগ নেতা এড. লতিফকে জড়িয়ে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সাংবাদিকসম্মেলনের আয়োজন করেন, কামারবায়সা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি বাঁশদহ ইউনিয়ের ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি কামারবায়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে একই এলাকার মৃত রুস্তম আলীর পুত্র ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক এবং নারী ও শিশু পাচার মামলার এজাহারভুক্ত আসামী আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম, আরিজুল ইসলাম, আঃ আহাদের পুত্র জামায়াত কর্মী মজনু, তোফাজ্জেল হোসেন তোপা, মোজাম্মেল, মোস্তাফিজুর রহমান, মহিউদ্দীন, মৃত রমজান আলীর পুত্র আকবর আলী, রাশেদুল ইসলামের পুত্র মোস্তাফিজুর রহমান রাজীব গংদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৩১ জুলাই ২০১৯ তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় আমরা উপস্থিত হওয়ার জন্য বিদ্যালয়ের গেটের সামনে আসা মাত্রই চাইনিজ কুড়াল, দাসহ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা উক্ত সন্ত্রাসীরা আমিসহ আমার ভাই মোখলেছুর রহমান, চাচা আঃ মোমেন, মঞ্জুরুল ইসলাম, চাচাতো ভাই সবুজের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আমাদের ডাক চিৎকারে আমার চাচাতো রুবিনা ছুটে আসলে তাকেও মারপিট করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তাদের হামলায় আমিসহ ৬ জন গুরুতর আহত হই। এ খবর শুনে বিদ্যালয়ের জমিদাতা এড. আঃ লতিফ এ্যাম্বুলেন্স নিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য সেখানে ছুটে যান। এছাড়া তিনি আর কোন ব্যাপারে সেখানে হস্তক্ষেপ করেননি। অথচ ওই মারপিটের ঘটনাটি ভিন্নখাকে প্রবাহিত করতে এবং আমার দাদু আঃ লতিফকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে উল্লিখিত সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিরা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা গল্প সাজিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। সেখানে আমার চাচা আমিনুল হাসান রাসেলকে জড়িয়েও মিথ্যাচার করা হয়েছে। অথচ মারপিটের সময় তিনি ছিলেন মধ্যস্থতাকারীর ভুমিকায়। তিনি বলেন, আমার দাদু লতিফ ও চাচা রাসেল মারপিটের সময় আমাদেরকে শান্ত থাকতে বলেছিলেন। তাই সেখানে আমাদের লোক বেশী থাকার শর্তেও আমরা কোন মারপিট করেনি। বরং আমাদেরকে কুপিয়ে তারা গুরুতর আহত করেছে। আমার দাদুর প্রতিপক্ষের কিছু কুচক্রী, ষড়যন্ত্রকারী ব্যক্তিদ্বয় উক্ত ঘটনাকে রং মাখিয়ে মিথ্যা কাল্পনিক গল্প সাজিয়ে চরমভাবে তার সম্মানের হানি করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে তাদের বিরুদ্ধে মামলাও রেকর্ড করেছেন। ওই মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তারা এই অশুভ পায়তারা চালাচ্ছেন। তিনি এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হাসিনা, রুবিনা, সবুজ, মোমেনা ও মোমেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সদর উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই কর্তৃক জমি দখল ও গাছ কর্তন : প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
প্রতারক কামরুলের খপ্পরে পড়ে বসত ভিটা ছাড়া রশিদ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...

অক্টোবর ৬, ২০২৬

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting