দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১০
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

উইলিয়ামসন-নিকোলসের জোড়া ডাবল সেঞ্চুরিতে চালকের আসনে নিউজিল্যান্ড

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২৩
মার্চ ১৮, ২০২৩ ০ কমেন্ট 327 ভিউস

স্পোর্টস ডেস্ক:
হেরে আগের দিন ব্যাটিংয়ে নামা দলটা আটকা পড়েছিল বৃষ্টির কারণে। কিন্তু, স্বাগতিকদের বাঁচিয়ে দেয় তাদের ব্যাটাররা। বৃষ্টি বিঘ্নিত দিনেও শ্রীলঙ্কার বোলারদের চড়ে বসতে দেননি তারা। দুই উইকেট হারালেও, সাবলীল ভাবেই দিন শেষ করে আসেন কেইন উইলিয়ামসন এবং হ্যানরি নিকোলস।

বেসিন রিজার্ভে দ্বিতীয় দিনের সকালটা ছিল একটু আলাদা। সচরাচর যে বাতাস সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ব্যাটারদের জন্য, সেটাই যেন আশীর্বাদ হয়ে এলো স্বাগতিকদের কাছে। বাতাসের গতির সঙ্গে তাল মিলিয়ে বল পিচ করাতে ঘাম ছুটে যায় লঙ্কানদের। সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগান উইলিয়ামসন-নিকোলস জুটি।

প্রথম সেশনে তারা পাত্তাই দেননি শ্রীলঙ্কান বোলারদের। পেসার কিংবা স্পিনার কেউই প্রভাব রাখতে পারেনি ওয়েলিংটনে। ৩৪ ওভারে কিউইদের স্কোরবোর্ডে জমা হয় ১৪৯ রান। এর মাঝেই ২৮তম সেঞ্চুরির সঙ্গে ক্যারিয়ারের ৮ হাজার রান পুর্ণ করেন উইলিয়ামসন। মধ্যাহ্ন বিরতি শেষে রানের গতি আরও বাড়ে ব্ল্যাকক্যাপদের। এ সেশনে সেঞ্চুরি পেয়ে যান নিকোলস। এরপর অনেকখানি আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। ওভারপ্রতি প্রায় সাড়ে পাঁচ গড়ে রান আসতে থাকে নিউজিল্যান্ডের ঘরে।

এরপর দিনের শেষ ভাগে আসে সেই মাহেন্দ্রক্ষণ। যখন দুই কিউই ব্যাটার তুলে নেন ডাবল সেঞ্চুরি। জোড়া ডাবলের আনন্দে ভাসে নিউজিল্যান্ড সমর্থকরা। ধনঞ্জয়া ডি সিলভাকে মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল পূরণ করেন কেইন উইলিয়ামসন। পরে, ২১৫ রানে বিদায় নেন তিনি। তার আউট হওয়ার মধ্য দিয়ে ভাঙে ৩৬৩ রানের জুটি।

সঙ্গী হারালেও মাইলফলক ছুঁতে ভুলেননি নিকোলস। ২৪০তম বলে নিজের ডাবল সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। এক ইনিংসে দুইজন ডাবল সেঞ্চুরি করার ১৭ তম ঘটনা এটি। পরে, ৫৮০ রানে ইনিংস ঘোষণা করেন টিম সাউদি। ২০০ রানে অপরাজিত ছিলেন হ্যানরি নিকোলস।

এরপর ব্যাট করতে নেমে রান পাহাড়ের চাপ নিতে পারেননি লঙ্কান ব্যাটাররা। শুরুতেই ভুল করে বসেন ওশাদা ফার্নান্ডো। ব্যক্তিগত ৬ রানে দলকে বিপদে রেখে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। টিকতে পারেননি কুশল মেন্ডিসও। ফিরেছেন ১০ বলে শুন্য করে।

তবে, বিপদ আর বাড়তে দেননি দিমুথ করুনারত্নে। নাইটওয়াচ ম্যান প্রবাথ জয়সুরিয়াকে নিয়ে দিন শেষ করেন লঙ্কান অধিনায়ক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যুটিং করতে গিয়ে আহত দিব্যা
পরবর্তী পোস্ট
জয়া-শাওনের মাহির প্রতি ন্যায়সঙ্গত আচরণের দাবি

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting