দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি শিক্ষকের বিরুদ্ধে শোক দিবসের প্রস্তুতি সভা পন্ড করার অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৮, ২০১৯
আগস্ট ৮, ২০১৯ ০ কমেন্ট 335 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা কৌশলে পন্ড করার অভিযোগ উঠেছে আশাশুনির মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শ্রীউলা ইউনিয়ন সহ আশাশুনি উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বলেন, ৭ আগস্ট বুধবার বিকেলে শ্রীউলা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা ছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সদস্য সচিব, লায়লা পারভীন সেঁজুতি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আরশাদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া আওয়ামীলী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহিনুর রহমান অভিযোগ করে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শোক সভা ও আলোচনা অনুষ্ঠানটি মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের নীচ তলায় আয়োজন করার কথা ছিল। উক্ত সভা সফল করার জন্য উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ মাড়িয়ালা হাইস্কুলের প্রধান শিক্ষককে সাইক্লোন সেল্টার খুলে দেয়ার কথাও বলেন। কিন্তু যথাসময়ে নের্তৃবৃন্দ স্কুলে হাজির হয়ে হলরুমটি বন্ধ পেয়ে প্রধান শিক্ষক অজিয়ার রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে স্কুলের জমিদাতা সদস্য মায়নুল ইসলাম বুলুর পিতা প্রধান শিক্ষকের কাছে চাবি চাইলেও না দিয়ে তাল বাহানা করেন। ইতোমধ্যে তিনি লাপাত্তা হয়ে যান। মোবাইল ফোনে তাকে কল করলে তিনি বলেন, “আমি আশাশুনি, আপনি সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ এর কাছে থেকে চাবি নিয়ে নিন। পরে শিক্ষক আবু সাঈদ এর কাছে যেয়ে চাবি চাইলে তিনিও বিভিন্ন তালবাহনা করতে থাকেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার বাকি বিল্লাহ’র কাছে সবকিছু জানান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু। তিনি প্রধান শিক্ষককে তাৎক্ষণিকভাবে ফোনে শোক সভাটি করার অনুমোতি দিতে বলেন। কিন্তু পরবর্তীতে প্রধান শিক্ষক তার মুঠো ফোন বন্ধ করে রাখেন। উপায়ন্তর না পেয়ে পরে খোলা আকাশের নীচে বৃষ্টির মধ্যে মাড়িয়ালা মোড়ে মুক্তিযোদ্ধা চত্বরে চেয়ার ও টেবিল পেতে এবং বৃষ্টির বাধা উপেক্ষা করতে ত্রিপল-পলিথিন দিয়ে শোকসভা ও আলোচনা অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে বঙ্গবন্ধু বিরোধী এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক অজিয়ার রহমান বলেন, আমাকে আগে জানানো হয়নি। এছাড়া শিক্ষা অফিসার বলেছিলেন ১৫ আগস্ট পালনের জন্য, প্রস্তুতিতি সভার জন্য নয়। এ বিষয়ে আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ বলেন, আমি প্রধান শিক্ষককে সভা করতে সহযোগিতা করার জন্য বলেছিলাম। এরপরে কী ঘটেছে আমার জানা নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়ার আহবান জানালেন এমপি রবি
পরবর্তী পোস্ট
তালায় স্কুল গেইট তৈরীতে অনিয়ম : প্রতিকার চেয়ে আবেদন

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting