আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সচ্চিদানন্দদে সদয় : আশাশুনিতে মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার বড়দল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত পুটে গাজীর পুত্র বাক্কার গাজী (৭৫) পা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার তিনি ভ্যান চালিয়ে দুপুর তিনটার দিকে বাড়িতে ফিরছিলেন। এসময় মোজাহার উদ্দিন মাল্টি ক্রাফট সেন্টারের চিকিৎসক মহানন্দ মোহন কর্মস্থল থেকে মোটর সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থানে পৌছলে অসর্কতাবশতঃ ভ্যানের সাথে ধাক্কা লাগালে ভ্যান চালক রাস্তার উপর ছিটকে পড়েন। মুমূর্ষূ অবস্থায় তাকে আশাশুনি হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

Recomended