দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৫৫
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাশিফললিড নিউজসাতক্ষীরা জেলা

আমাদের উপর জুলুম হয়েছে দেশ ছেড়ে পালায়নি: ডা. শফিকুর রহমান

কর্তৃক mirkhairul.news নভেম্বর ৩০, ২০২৪
নভেম্বর ৩০, ২০২৪ ০ কমেন্ট 219 ভিউস

মীর খায়রুল আলম: সাতক্ষীরায় জামায়াতের কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক ভাবে সবচেয়ে দমন ও নির্যাতনের শিকার হয়েছে জামায়াত ইসলামি বাংলাদেশের নেতৃবৃন্দরা। এরপরও আমরা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আমরা দেশের মাটিতে আছি। আমাদের আর পরীক্ষা নিবেন না। আপনারা দুরে বসে মাঝে মাঝে সুড়সুড়ি দিচ্ছেন আর ভাবছেন জনগণ আপানদের ফাঁদে পা দিবে। তিনি আরো বলেন, সাতক্ষীরার মত দেশের কোন জেলা এত বেশি রক্ত দেয়নি। সেজন্য সাতক্ষীরা জামায়াত ইসলামের কাছে এক অন্যান্য জেলা। আল্লাহ তালার মেহেরবানী সুজলা, সুফলা দেশ মানুষ খুবই কম পায়। কিন্তু বাংলাদেশ তা পেয়েছে। বিভিন্ন সময় বাংলাদেশের যারা দায়িত্ব পালন করেছেন তারা এই সম্পদের কাজে লাগাতে পারিনি। কিন্তু যারা ক্ষমতায় এসেছে তারা দেশের সম্পদ লুট করেছেন। এর আগে আমি এক সময় সাতক্ষীরায় এসেছিলাম তখনই দেখেছিলাম সাতক্ষীরায় কেমন উন্নয়ন হয়েছে। তারা সাতক্ষীরার উন্নয়ন করেনি বরং মানুষকে পঙ্গু বানিয়ে তাদের দাশে পরিণত করেছেন। তারা এ জেলার মানুষের সম্পদ লুণ্ঠন করে তাদের ইজ্জতের উপর হাত দিয়েছিল। বিগত দিনে সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরার। শুধু আল্লাহর পক্ষ নেওয়ায় এ জেলার অবস্থা যদি এমন হয় দুনিয়া ও আখিরাতে এই জেলার সম্মান বাড়িয়ে দিও। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে না চাইলেও তার অধিকার পেয়ে যাবে। আমরা লক্ষ শিক্ষিত বেকারের মিছিলদেখতে চাই না। আমাদের যুবকেরা সম্পদে পরিণত হবে। মূল্যহীন সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না। তাদের শিক্ষা শেষে যেন মানুষ ও দুনিয়ার কল্যাণে নিয়োজিত হতে পারে এমন শিক্ষা চাই। শিক্ষা নিয়ে মানুষ যেনো মানুষ হয়। আমরা এমন দেশ চাই যেখানে নারীরা ঘরে, কর্মস্থলে, রাস্তায় সুরক্ষিত থাকবে। তারাও দক্ষতার সাথে দেশের ভূমিকা রাখবে। তিনি নবী করিম (স.) এর ইতিহাস তুলে ধরে বলেন, নবীজি নারীদের দিয়ে সর্বচ্চো কঠিক কাজ যুদ্ধ ক্ষেত্রেও সুযোগ দিয়েছেন। তাই নারীরা মর্যাদার সাথে তারা সম্মান পাবে। ইসলামের প্রতিক্ষরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে। আমরা ক্ষমতায় গেলে সবাইকে বোরকা পড়িয়ে দিব। কিন্তু এটি ভুল ব্যাখ্যা। ইসলাম কায়েম হলে মুসলিম নারীরা পর্দা করবে। এদেশে শুধু মুসলমান বাস করে না। এখানে হিন্দু, বৈদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করে। এখানে কোন মানুষকে জোর করা হবে না। আমরা এমন দেশ চাই যেখানে মসজিদ, মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান কেউ পাহারা দেবে না। সবাই শান্তিপূর্ণ ও স্বস্থিতে নিজের ধর্ম পালন করবে। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু আমাদের এই সম্প্রতির বাগানে ভূতুম পেঁচার আবিভাব হয়। আমরা সেই সুযোগ দেব না। তিনি আরো বলেন, আমাদের দেশের যে পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারা যদি এক সপ্তাহ কাজ বন্ধ করে দেয় আমরা কেউ ঘর থেকে বের হতে পারব না। তাই আমি তাকে সম্মান জানায়। আমাদের দেশের রিক্সা চালককে আমি সেলুট জানাই, তিনি যদি না থাকতেন আমি আপনি সঠিক সময়ে গন্তব্য স্থলে পৌঁছাতে পারতাম না। এদেশের মানুষ তার পেশার জন্য সম্মান পাবে না সে একজন সৃষ্টির সেরা জীব হিসাবে সম্মানের চোখে বাঁচবে। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই এ জন্য জাতীয় স্বার্থে ঐক্য দরকার। যেখানে সকল শ্রেণি পেশার মানুষ মর্যদা পাবে। তিনি উল্লেখ করে বলেন, এই ২০২৪ শে স্বাধীনতা এমনি এমনি আসেনি। স্পষ্ট মনে আছে ২০০৬ সালের ২৮ এ অক্টোবর ঢাকায় লগি-বৈঠা নিয়ে নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে নির্মম ভাবে মানুষ হত্যা করা হয়। হত্যার পর সেই লাশের উপর নৃত্য করে ছিল তারা। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। যা ২০২৪ সালে সেই পথ আবারও ফিরে এসেছে। এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে। ঢাকার পিলখানায় ৫৭ জন সেনা অফিসারদের খুন করা হয়েছে। এছাড়া জামায়াত ইসলামির নেতাকর্মীদের জেলায় জেলায় খুন করা হয়েছে। ১১ জন শীর্ষ নেতাকে বিচারের নামে খুন করা হয়েছে। এই খুনের প্রতিবাদ যারা করেছে তাদের গ্রামে গ্রামে খুন করা হয়েছে। যার মধ্যে বেশি খুনের ঘটনা ঘটেছে সাতক্ষীরায়। এরপর পাশ্ববর্তী ঝিনাইদহ জেলায়। চলতি বছরে পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশকে খুনের বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল। তাদের হাতে কোন অস্ত্র ছিল না। তাদের দাবি ছিল কোটা সংস্কারের। কোটা বাতিলের জন্য নয়। কোটার নামে জাতীর সাথে তামাশা তা মেনে নেয়নি। তাদের বিরুদ্ধে মানুষের দেওয়া টাকা দিয়ে কেনা অস্ত্র দিয়ে একদিকে সরকারি বাহিনী অন্য দিকে তাদের দলীয় গুন্ডাদের মাঠে নামিয়ে দেওয়া হল। উভয় পক্ষের আঘাতে দেড় হাজারের কম বেশি আদম সন্তান জীবন হারিয়েছে। জালিমের জুলুমে যারা বিদায় নিয়েছেন তাদের আত্নার শান্তি ও পরিবারগুলোর সম্মান বাড়িয়ে দেন সেই দোয়া করি। যারা পঙ্গু হয়েছেন তাদের জীবনকে গতিশীল করুক। আমরা এই বাংলাদেশকে প্রাণ উজাড় করে ভালবাসতে চাই। আমাদের উপর জুলুম হয়েছে দেশ ছেড়ে পালাইনি। আমরা আমার আল্লাহর কাছে কৃতজ্ঞ। এমন দেশে আমাদের সৃষ্টি করেছে। আমরা এই দেশকে ভালবেসে দুনিয়ার বুকে একটি শ্রেষ্ট দেশ হিসাবে পরিচিত করতে চাই। এই দেশের দায়িত্ব আপনাদের নিতে হবে। আমরা জীবন দিব কিন্তু এদেশের এক ইঞ্চি মাটি অন্য কাউকে দখল করতে দেব না। আল্লাহতালা আমাদের শক্তি দান করুক। ২৪ শে যেসব যুবক যুবতী বুক চিতিয়ে রাস্তায় নেমেছে তাদের কবুল করুন। এমন যুবক, যুবতী আমরা বার বার চাই যারা দেশেকে আগলে রাখবে। আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে তুলে দিতে চাই। আমাদের সন্তানদের হাতে নিরাপদ বাংলাদেশ উপহার দিব। কিন্তু আকাশের কালো শকুন মাটিতে নামতে চাই। কিন্তু তাদের মাটিতে নামতে দেওয়া হবে না। তারা বলেছিল সরকার পতন হলে কয়েক লক্ষ মানুষ খুন হবে তা কি হয়েছে। জাতি অনেক বিবেকবান তারা তা করতে দেয়নি। বার বার আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। দেশে মানুষ অনেকে বিদেশে বসে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। বিদেশের মাটিতে বসে যারা এদেশের অন্যায় নিয়ে প্রতিবাদ করেছেন তাদের পরিবারের উপর কি নির্যাতন করেছেন তা কারোর জানা নয়। আমরা আল্লাহকে ভালবাসি আর তারই খুশি করার জন্য কাজ করে যাব।
শনিবার ৩০ নভেম্বর দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। জেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ আতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এদিকে, জামায়াতের কেন্দ্রীয় আমীরের সভায় যোগ দিতে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন যানবহনে সভা স্থলে হাজির হন। বেলা বাড়ার সাথে সাথে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। পরে মাঠে জায়গা না পেয়ে আসে পাশে সড়কে অবস্থান নিয়ে মাইকের শব্দে বক্তব্য শুনে বাড়িতে ফেরেন দলীয় কর্মী সমার্থকরা। এছাড়া দীর্ঘদিন প্রকাশনা বন্ধ থাকা সাতক্ষীরার দৈনিক আলোর পরশ পত্রিকার নব যাত্রা উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে : জামায়াত আমীর
পরবর্তী পোস্ট
প্রশাসনের বাধা তোয়াক্কা না করে হরিনগর বাজারের সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...

মে ৯, ২০২৬

শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ

মে ৯, ২০২৬

সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড

মে ৯, ২০২৬

ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...

মে ৯, ২০২৬

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...

মে ৯, ২০২৬

ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...

মে ৯, ২০২৬

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting