দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২১
তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
কাজ শেষের আগেই নির্মাণাধীন ব্রিজের রেলিং ধস, নিম্নমানের...
নির্দেশ উপেক্ষা মাউশি ডিজিকে রুল জারীসুন্দরবন মাধ্য: বিদ্যালয়ে...
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...
কালিগঞ্জে বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আটক-২
কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাঠে সক্রিয় বিএনপির...
তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...
কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

আওয়ামী লীগকে শুধু নিয়ে নয়, দিতেও জানতে হবে-দিদার বখত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২, ২০১৯
আগস্ট ২, ২০১৯ ০ কমেন্ট 429 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরনে সাতক্ষীরার তালায় শোক র‌্যালী, স্মরন সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে তালা ডাকবাংলোয় কর্মসূচী শুরু হয়।
সকাল সাতটা থেকে বেলা ১০ টা পর্যন্ত চলে কোরআন তেলোওয়াত। বেলা ১০ টায় শুরু হয় শোক র‌্যালী। র‌্যালীটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাকবাংলো চত্বরে স্মরনসভায় মিলিত হয়।
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরন সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত।উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম জাহাঙ্গীর হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন, সাংগঠণিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তালা সদর ইউনিয়ন জাপা সভাপতি আব্দুল জলিল, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ শাখাওয়াতুল করিম পিটুল, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা রাজীবুল্লা রাজু, তালার সভাপতি সরদার কবির, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সিনিয়র সহ সভাপতি জুলফিকার রায়হান, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, তালা উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ দিদার বখত জাপা চেয়ারম্যান এরশাদের স্মৃতিচারন করে বলেন, এরশাদের শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে আর পল্লীবন্ধুর নেতৃত্বে সারাদেশে একযোগে উন্নয়নের গণজোয়ার বয়েছে। এরশাদের সকল উন্নয়ন প্রকল্প ছিল গ্রাম বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের প্রকল্প।জাপার এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত জাতীয় পার্টির সহযোগিতা নিয়েই ক্ষমতায় এসেছে। তবে ক্ষমতায় এসেই তারা ভুলে যায়। এ সময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে বলেন, শুধু নিতে জানলে হবে না, দিতেও জানতে হবে।
শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন আধ্যাতিœক সাধক এজাহার আলী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল আলীম। অনুষ্ঠানে তালা উপজেলাসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও এরশাদের জন্য দোয়া কামনা করেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা
পরবর্তী পোস্ট
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ব্রহ্মরাজপুর ইউনিয়ন কমিটি অনুমোদন

রিলেটেড পোস্ট

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

তালায় হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting